বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আমি ষড়যন্ত্রের শিকার: চট্টগ্রাম সিটি মেয়র নাছির

অনলাইন ডেস্কঃ
  • আপডেট সময় মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২০
  • ৪৩৮ বার পড়া হয়েছে

মিথ্যাচার, অপরাজনীতি, অপপ্রচার ও ষড়যন্ত্রের শিকার হয়েছেন বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। আজ মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এ কথা বলেন।

মেয়রের পাশাপাশি চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন আ জ ম নাছির উদ্দীন। তবে এবার তিনি মেয়র হিসেবে নির্বাচনের জন্য দলীয় মনোনয়ন পাননি। মতবিনিময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আলী আব্বাস।

সভায় নাছির উদ্দীন বলেন, তিনি আওয়ামী লীগের রাজনীতিকে ইবাদত হিসেবে নিয়েছেন। জীবনের ঝুঁকি নিয়েছেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবার হত্যার পর প্রতিবাদ করেছেন। স্বৈরাচারবিরোধী আন্দোলন, চট্টগ্রামের শিক্ষাপ্রতিষ্ঠান শিবিরমুক্ত করার আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছেন। কিন্তু রাজনীতি করতে গিয়ে আলোচনা-সমালোচনার শিকার হয়েছেন।

মেয়র পদ বড় নয় উল্লেখ করে আ জ ম নাছির উদ্দীন বলেন, ‘আমার কাছে মেয়র পদটা বড় নয়। রাজনীতিটা বড়। কেউ যদি এসে আমাকে বলতেন, মেয়র পদ থেকে সরে যাও, আমি ছেড়ে দিতাম।’

বঙ্গবন্ধুর আদর্শে রাজনীতি করার পরও জাতির জনকের খুনিদের পরিবারের সদস্যদের সঙ্গে জড়িয়ে তাঁর বিরুদ্ধে মিথ্যাচার, অপপ্রচার, অপরাজনীতি করা হয়েছে বলে মন্তব্য করেন আ জ ম নাছির। তবে তাঁর নতুন করে পরীক্ষা দেওয়ার কিছু নেই বলে জানান তিনি।

গত শনিবার রাতে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা শেষে চট্টগ্রাম নগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম চৌধুরীকে মেয়র প্রার্থী ঘোষণা করা হয়। বাদ পড়েন বর্তমান মেয়র আ জ ম নাছির উদ্দীন। তিনি ২০১৫ সালের ২৮ এপ্রিল বিএনপি–সমর্থিত প্রার্থী মোহাম্মদ মনজুর আলমকে হারিয়ে মেয়র পদে জয়ী হয়েছিলেন। এবারের নির্বাচন হবে আগামী ২৯ মার্চ।

চট্টগ্রাম প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451