বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

পল্টনে কালভার্ট রোডের ডিআর টাওয়ারে আগুন

অনলাইন ডেস্কঃ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২০
  • ৩৩৮ বার পড়া হয়েছে

রাজধানীর পল্টন এলাকার একটি বহুতল ভবনে আগুন লেগেছে। আজ বৃহস্পতিবার দুপুরে পল্টনের বক্স কালভার্ট রোডের ডিআর টাওয়ার নামে এই ভবনে আগুন লাগে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করেছে। দুপুর ৩টা ২২ মিনিটে আগুন নিয়ন্ত্রনে আসে ।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা আবদুস সামাদ প্রথম আলোকে বলেন, আজ বেলা দুইটা ৫০ মিনিটে ডিআর টাওয়ারে আগুন লাগার খবর পান তাঁরা। ভবনটি ১৯ তলা।

প্রাথমিকভাবে প্রত্যক্ষদর্শীরা জানান, বহুতল এই ভবনের ১২তলায় আগুন লেগেছে। আগুন নেভাতে তাঁদের ৮টি ইউনিট কাজ করছে।

জানা গেছে, ভবনটিতে ইসলামী ইন্সুরেন্সের প্রধান কার্যালয়সহ বেশ কিছু বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যালয় রয়েছে। এই প্রতিষ্ঠানের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ইসলাম সেকান্দার ডিপেল প্রথম আলোকে বলেন, ১২ তলায় (লিফটের ১১ তম ফ্লোর) আগুন লেগেছে। এই ফ্লোরে তাদের প্রায় একশ কর্মকর্তা–কর্মচারী অবস্থান করছিলেন। তবে আগুন লাগার খবর পেয়ে তাঁরা সবাই নিচে নেমে যান। ভবনের স্টোররুম থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। এখনো পর্যন্ত হতাহতের খবর তাঁরা পাননি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451