শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সেই তালেবান নেতা পালিয়েছেন মালালাকে গুলি করে

অনলাইন ডেস্কঃ
  • আপডেট সময় শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২০
  • ৩৩৩ বার পড়া হয়েছে

পাকিস্তানের নারীদের আধুনিক শিক্ষার অধিকার নিয়ে কথা বলায় মালালা ইউসুফজাইকে গুলি চালানোর ঘটনার প্রধান অভিযুক্ত তালেবান নেতা এহসানুল্লাহ এহসান জেল থেকে পালিয়েছেন।

সম্প্রতি একটি অডিও বার্তায় এ তথ্য জানিয়েছেন এহসান নিজেই। বার্তায় তিনি বলেন, ‘আল্লাহর সাহায্যে গত ১১ জানুয়ারি আমি জেল থেকে পালাতে সক্ষম হয়েছি।’

তিনি আরও জানান, ২০১৭ সালে আত্মসমর্পণ করার সময়ে পাকিস্তানি বাহিনী তাকে যে আশ্বাস দিয়েছিল, সেই আশ্বাস তারা পূরণ করেনি।

পালানোর পর তিনি বর্তমানে কোথায় রয়েছেন সে বিষয়ে অবশ্য বিস্তারিত কিছু জানাননি। তবে দ্রুতই এ বিষয়ে আবার বার্তা দেবেন বলে জানান তিনি।

এদিকে এহসানের পালানোর কথা স্বীকার করেনি পাকিস্তান কর্তৃপক্ষ।

মালালা ইউসুফজাইকে গুলি করা ছাড়াও ২০১৪ সালের ডিসেম্বরে পেশাওয়ারের সেনা স্কুলে ভয়াবহ জঙ্গি হামলাতেও হাত ছিলো এহসানুল্লাহর। ওই হামলায় ১৩৪ জন নিহত হয়, যার মধ্যে অধিকাংশই ছিল স্কুলশিক্ষার্থী।

২০১২ সালে স্কুল থেকে ফেরার পথে মালালাকে লক্ষ্য করে গুলি চালায় তালেবান সদস্যরা। তৎক্ষণাৎ চিকিৎসার জন্য তাকে যুক্তরাজ্যে পাঠানো হয়।

গত ২০১৪ সালে সর্বকনিষ্ঠ ব্যক্তি হিসেবে মালালা ইউসুফজাই নোবেল পুরস্কার পান।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451