বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

উত্তরের সিদ্ধান্ত কাল জানাবে বিএনপি, দক্ষিণে ইশরাক,

অনলাইন ডেস্কঃ
  • আপডেট সময় শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০১৯
  • ৩০৫ বার পড়া হয়েছে

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ জানিয়েছেন, দক্ষিণে আমাদের অন্য কোনো প্রার্থী নেই তাই ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন আমাদের চূড়ান্ত প্রার্থী মনোনীত করা হয়েছে। উত্তরের সিদ্ধান্ত আগামীকাল জানানো হবে।

আজ শুক্রবার বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

রিজভী বলেন, যারা প্রার্থী হতে চান তাদের দলের মনোনয়ন বোর্ড সাক্ষাৎকার নেবেন। সেখানে যাচাই বাছাই শেষে সিদ্ধান্ত ঘোষণা করা হবে। আশা করছি আগামীকাল চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হবে।

ইভিএম প্রসঙ্গে তিনি বলেন, এখনতো যাচাই-বাছাই প্রক্রিয়া চলছে। এর পরেই আমরা ইভিএম ছাড়াও আনুষ্ঠানিক বিষয় নিয়ে নির্বাচন কমিশনকে জানাবো।

আর কাউন্সিলরদের প্রক্রিয়াতে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ বিএনপি দেখবে। এ বিষয়ে দুটি আলাদা টিম গঠন করা হয়েছে তারাই এ প্রক্রিয়া চূড়ান্ত করবেন বলেও জানান তিনি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451