বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

চিলির নিখোঁজ সামরিক উড়োজাহাজের আর কেউ বেঁচে নেই

অনলাইন ডেস্কঃ
  • আপডেট সময় শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০১৯
  • ৩১৯ বার পড়া হয়েছে

অ্যান্টার্কটিকায় যাওয়ার পথে চিলির নিখোঁজ সামরিক উড়োজাহাজের কেউ বেঁচে নেই। উদ্ধারকর্মীরা যাত্রীদের কিছু দেহাবশেষ খুঁজে পেয়েছে। দেশটির বিমানবাহিনীর প্রধান আরতোর ম্যারিনো এ তথ্য জানান বলে বিবিসির খবরে বলা হয়।

স্থানীয় সময় গত সোমবার বিকেলে সি-১৩০ হারকিউলিস উড়োজাহাজটি ২১ জন যাত্রী ও ১৭ জন ক্রু নিয়ে চিলির পুন্তা অ্যারেনাস শহর থেকে যাত্রা করে। অ্যান্টার্কটিকার কিং জর্জ দ্বীপে একটি সামরিক ক্যাম্পে সহায়তা দিতে যাচ্ছিলেন আরোহীরা। কিন্তু যাত্রার সোয়া ঘণ্টা পরে নিয়ন্ত্রণকক্ষের সঙ্গে উড়োজাহাজটির সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। উড়োজাহাজটি তখন ড্রেক প্যাসেজে ছিল।

উদ্ধার হওয়া ফুয়েল ট্যাংকের অংশবিশেষ। উদ্ধারকর্মীরা মহাসাগর থেকে ভাসমান অবস্থায় এটি উদ্ধার করে। ধারণা করা হচ্ছে এটি নিখোঁজ উড়োজাহাজ সি-১৩০ হারকিউলিসের। ছবি: এএফপিউদ্ধার হওয়া ফুয়েল ট্যাংকের অংশবিশেষ। উদ্ধারকর্মীরা মহাসাগর থেকে ভাসমান অবস্থায় এটি উদ্ধার করে। ধারণা করা হচ্ছে এটি নিখোঁজ উড়োজাহাজ সি-১৩০ হারকিউলিসের। ছবি: এএফপিড্রেক প্যাসেজ হলো দক্ষিণ আটলান্টিক ও দক্ষিণ প্রশান্ত মহাসাগরের মধ্যে সংযোগকারী একটি চ্যানেল। দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য বিশেষ পরিচিতি আছে এই প্যাসেজের।

নিখোঁজদের আরোহীদের মধ্যে তিনজন চিলির সেনা সদস্য, দুজন ছিলেন ইঞ্জিনিয়ারিং ও কনস্ট্রাকশন ফার্ম থেকে নিয়োগ পাওয়া সাধারণ মানুষ, একজন শিক্ষার্থী আর বাকি ১৫ জন বিমানবাহিনীর সদস্য।

এর আগে বিমানবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছিল উড়োজাহাজটি যেখানে নিখোঁজ হয়েছে সেখান থেকে ৩০ কিলোমিটার দূরে মহাসাগরে কিছু ধ্বংসাবশেষ ভাসতে দেখা গেছে।

ম্যারিনো বলেন, ‘আমরা যেই পরিস্থিতি দেখেছি সেখানে উড়োজাহাজ দুর্ঘটনায় কারও পক্ষে বেঁচে থাকা অবাস্তব।’

এর আগে ম্যাগালনেস গভর্নর জস ফার্নান্দেজ বলেন, উড়োজাহাজের চাকা, ল্যান্ডিং গিয়ারের অংশ, উড়োজাহাজের মূল কাঠামোর অংশবিশেষ এবং আরও অনেক টুকরো মহাসাগরে ভাসছিল। নিখোঁজদের স্বজনদের উদ্ধার অভিযানে পাওয়া তথ্য সম্পর্কে জানানো হয়েছে।

বিমানবাহিনীর কমান্ডার ওদোয়ারদো মোকুয়েরিয়া বলেন, বিমানবাহিনী এই ধ্বংসাবশেষগুলো নিখোঁজ উড়োজাহাজের কি না, তা নিশ্চিত হতে ‘করেসপন্ডিং চেক’ চালাচ্ছে। মানুষের ব্যবহার্য জিনিসগুলো দেখে মনে হচ্ছে এগুলো উড়োজাহাজের যাত্রীদের হতে পারে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451