বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ঘুমন্ত স্বামীর শরীরের ওপর কুকুর ছেড়ে দিলেন প্রিয়াঙ্কা চোপড়া

অনলাইন ডেস্কঃ
  • আপডেট সময় শুক্রবার, ২৯ নভেম্বর, ২০১৯
  • ৩৬৭ বার পড়া হয়েছে

প্রিয়াঙ্কা চোপড়া বিয়ে করেছেন মার্কিন গায়ক নিক জোনাসকে। ২০১৮ সালের ডিসেম্বরে রাজস্থানের উমেদ ভবনে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বিয়ের পর বেশ প্রেমে-সুখে দাম্পত্য জীবন কাটাচ্ছেন প্রিয়াঙ্কা-নিক।

প্রায়ই সামনে আসছে তাদের একান্তে সময় কাটানোর নানা আবেদনময়ী ছবি। এসব নিয়ে আলোচনা সমালোচনা চলতেই থাকে। এবার সামনে এলো অন্য বিষয়। সামনে প্রিয়াঙ্কা নিকের প্রথম বিয়ে বার্ষিকী।

ইনস্টাগ্রামে প্রিয়াঙ্কা একটি ভিডিও পোস্ট করেছেন, সেখানে দেখা যায়, চাদর মুড়ি দিয়ে ঘুমাচ্ছেন নিক। তার গায়ের ওপর প্রিয়াঙ্কা ছেড়ে দিয়েছেন ছোট্ট জার্মান শেফার্ড (পোষা কুকুর)। ব্যাপারটি ভয়ঙ্কর মনে হতে পারে। কুকুরটি ঘুম থেকে জাগিয়ে দেয় নিককে।

আসল ব্যাপার হলো, সামনেই বিয়ে বার্ষিকী। এ উপলক্ষে অগ্রিম নিককে এ পোষা কুকুরটি উপহার দিয়েছেন প্রিয়াঙ্কা। নিক জানিয়েছেন, কুকুরটির নাম জিনো দি জার্মান।

বিয়ের পর বেশ ভালো সময় কাটাচ্ছেন নিক-প্রিয়াঙ্কা দম্পতি। সমান তালে দুজন নিজেদের কাজ করে চলছেন। প্রিয়াঙ্কা তার সিনেমা নিয়ে কাজ করে যাচ্ছেন। অন্যদিকে নিক আছেন গান নিয়ে। তবে অবসর পেলেই একসঙ্গে ঘুরতে বের হন তারা। সময় কাটান নিজেদের মতো করে। এসব প্রিয় মুহূর্তের ছবি ও ভিডিও শেয়ার করে ভক্তদের সঙ্গে। তারই ধারাবাহিকতায় এবার প্রকাশ্যে এলো স্বামীকে দেওয়া প্রিয়াঙ্কার উপহারের ভিডিও।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451