শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঈদে আসছে জি সিরিজের নাটক ‘সাত দিন’ ভালো রাজনৈতিক সংস্কৃতির চর্চা সংসদ থেকে শুরু করতে চাই- স্বরাষ্ট্রমন্ত্রী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের পরিকল্পনা সরকারের: পরিবেশ মন্ত্রী  গফরগাঁও উপজেলা প্রশাসনের উদ্যোগে  মোবাইল কোর্ট পরিচালনা  ইরান–ইসরায়েল উত্তেজনার মাঝেই ভারত থেকে পার্বতীপুরে আসছে ৫ হাজার টন ডিজেল ঈদ উপলক্ষে দৌলতদিয়া নৌ পথের শৃঙ্খলা ও নিরাপত্তায় মতবিনিময় সভা  বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার এখন আমাদের জাতীয় অঙ্গীকার, জাতীয় কর্মসূচিতে পরিণত হয়েছে।  প্রধানমন্ত্রীর নির্দেশে প্রবাসীদের সর্বাত্মক সহযোগিতা করছে সরকার – ইরান-ইসরাইল যুদ্ধে নিহত প্রবাসীর জানাযায় প্রবাসী কল্যাণমন্ত্রী ভূমিকম্প পরবর্তী উদ্ধার অভিযানে ঢাকা মহানগরে ১ লাখ স্বেচ্ছাসেবক তৈরি করা হচ্ছে-দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী ঠাকুরগাঁওয়ে দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা, এসপি বরাবর অভিযোগ

ঝিনাইদহে প্রশাসনের নাকের ডগায় কিভাবে জুয়া চলে মাসের পর মাস ? ঝিনাইদহে জুয়াড়িদের মধ্যে সংঘর্ষ আহত ১০ !

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ২৮ আগস্ট, ২০১৬
  • ২৫৬ বার পড়া হয়েছে

 

 

 

 

ঝিনাইদহ প্রতিনিধিঃ

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার শেখপাড়া বাজারে শনিবার রাতে দুই দল

জুয়াড়িদের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে

হাবিব ও উজ্জল নামে দুই জয়াড়িকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীরা

শেখপাড়া বাজারের বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিয়েছে।

প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, প্রশাসনের নাকের ডগায় শেখপাড়া বাজারে

দীর্ঘদিন ধরে জুয়ার আসর চালায় কুখ্যাত জুয়াড়ি আনোয়ার ও হাবিব।

এদের সহযোগি হিসেবে রয়েছে শেখপাড়া বাজারের উজ্জল, বসির, নজরুল ও

পদমদি গ্রামের সানোয়ার। শনিবার রাত ১০টার দিকে জুয়া খেলার টাকা

ভাগাভাগী নিয়ে আনোয়ার ও তার ভাই ছানোয়ার এবং হাবিব-নজরুল গ্রুপের

মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে আনোয়ার, ছানোয়ার, হাবিব, নজরুল, বসির ও

জয়েলসহ কমপক্ষে ১০ জন আহত হয়।

খবর পেয়ে নিকটস্থ ত্রীবেনি পুলিশ ক্যাম্পের পুলিশ ঘটনাস্থলে পৌছে

পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। ত্রীবেনি পুলিশ ক্যাম্পের তদন্ত কর্মকর্তা অজয়

কুমার সংঘর্ষের কথা স্বীকার করেছেন। বিষয়টি নিয়ে শৈলকুপা থানার ওসি

তরিকুল ইসলাম জানান, সংঘর্ষে প্রাথমিক ভাবে ৬ জন আহত হওয়ার কথা

শোনা গেছে।

এ ব্যাপারে এখনো থানায় কেও অভিযোগ করেনি। মারামারির পর এলাকায়

উত্তেজনা বিরাজ করছে। এলাকাবাসির অভিযোগ এই গ্রুপটি প্রশাসনকে

ম্যানেজ করে শেখপাড়া বাজারে জুয়া ও মাদকের রমরমা বানিজ্য চালিয়ে

আসলেও তাদের বিরুদ্ধে কেও টু-শব্দ করে না। পুলিশ প্রশাসন তাদের কব্জায়

আছে বলে বিভিন্ন সময় আনোয়ারসহ তার সাগরেদরা দম্ভোক্তি প্রকাশ করে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451