মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা দেশের মানুষের প্রত্যাশা সুশাসিত ও সুন্দর বাংলাদেশ  – -খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী                              আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিলে ৪টি সংগঠনের সভাপতির অংশগ্রহণ চট্টগ্রামে জমে উঠেছে ঈদের কেনাকাটা, দেশীয় টুপি ও নতুন নোটে বাড়তি আগ্রহ চট্টগ্রাম থেকে অগ্রিম টিকেটে ট্রেনে যাত্রীদের ঈদযাত্রা শুরু সরকার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী  চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন

মুন্সিগঞ্জে শ্রীনগর উপজেলায় বাস-বরযাত্রীবাহী মাইক্রোবাসের সংঘর্ষে তিন শিশুসহ নিহত ৯

অনলাইন ডেস্কঃ
  • আপডেট সময় শুক্রবার, ২২ নভেম্বর, ২০১৯
  • ৩৬৮ বার পড়া হয়েছে

 

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় ঢাকা-মাওয়া মহাসড়কে বাস ও বরযাত্রীবাহী মাইক্রোবাসের সংঘর্ষে ৯ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ১১ জন। আজ শুক্রবার বেলা দুইটার দিকে উপজেলার ষোলঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ঢাকাগামী স্বাধীন পরিবহনের যাত্রীবাহী একটি বাস ঢাকা-মাওয়া মহাসড়ক লৌহজংয়ের শিমুলিয়া ঘাটের দিকে যাচ্ছিল। একই মহাসড়ক দিয়ে বরযাত্রীবাহী একটি মাইক্রোবাস ঢাকার দিকে যাচ্ছিল। পথে শ্রীনগর উপজেলার ষোলঘর এলাকায় পৌঁছালে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ছয়জন ও শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে আরও দুজনের মৃত্যু হয়।

শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ১০ জন যাত্রী আহত অবস্থায় চিকিৎসা নিয়েছে।

ঢাকা-মাওয়া মহাসড়কে শ্রীনগরের ষোলঘরে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। মুন্সিগঞ্জ, ২২ নভেম্বর। 

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেদায়াতুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে জানান, ঘটনার পর পুলিশ সেখানে যায়। আহত ব্যক্তিদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। লাশ মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।

ঢাকা-মাওয়া মহাসড়কে বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে নিহতদের স্বজনের আহাজারি। ষোলঘর, শ্রীনগর, মুন্সিগঞ্জ, ২২ নভেম্বর। ছবি: দীপু মালাকারঢাকা-মাওয়া মহাসড়কে বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে নিহতদের স্বজনের আহাজারি। ষোলঘর, শ্রীনগর, মুন্সিগঞ্জ, ২২ নভেম্বর।

আমাদের ঢাকা মেডিকেল প্রতিনিধি জানান, ওই দুর্ঘটনায় আহত দুজনকে বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। কর্তব্যরত চিকিৎসক ৪ টা ৫০ মিনিটে আহত একজনকে মৃত ঘোষণা করেন। আহত জাহাঙ্গীর আলমের (৪৫) অবস্থা সংকটাপন্ন।

ঢাকা-মাওয়া মহাসড়কে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে গেছে। ষোলঘর, শ্রীনগর, মুন্সিগঞ্জ, ২২ নভেম্বর। দুর্ঘটনার পর ঘটনাস্থলে স্থানীয় মানুষের ভিড়। ষোলঘর, শ্রীনগর, মুন্সিগঞ্জ, ২২ নভেম্বর। ছবি: দীপু মালাকারদুর্ঘটনার পর ঘটনাস্থলে স্থানীয় মানুষের ভিড়। ষোলঘর, শ্রীনগর, মুন্সিগঞ্জ, ২২ নভেম্বর। সড়ক দুর্ঘটনায় বাস ও মাইক্রোবাসের বিধ্বস্ত পরিস্থিতি দেখতে উৎসুক মানুষের ভিড়। ষোলঘর, শ্রীনগর, মুন্সিগঞ্জ, ২২ নভেম্বর। ছবি: দীপু মালাকারসড়ক দুর্ঘটনায় বাস ও মাইক্রোবাসের বিধ্বস্ত পরিস্থিতি দেখতে উৎসুক মানুষের ভিড়। ষোলঘর, শ্রীনগর, মুন্সিগঞ্জ, ২২ নভেম্বর। 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451