বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু                    কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী        ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মকর্তা ফরিদ মিয়া মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা দেশের মানুষের প্রত্যাশা সুশাসিত ও সুন্দর বাংলাদেশ  – -খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী                             

হবিগঞ্জ শহরসহ লবনের দাম বৃদ্ধির গুজব ছড়ানোর দায়ে ৬ ব্যবসায়ীকে দণ্ড

অনলাইন ডেস্কঃ
  • আপডেট সময় মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০১৯
  • ৩২৪ বার পড়া হয়েছে

সোমবার (১৮ নভেম্বর) সিলেট ও হবিগঞ্জে লবণের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টায় ছড়ানো হয় গুজব। মানুষ পেঁয়াজের মতো লবণের দামও বাড়বে এমন আশঙ্কায় মুদি দোকানে ভিড় জমাতে থাকেন। এ সুযোগে অতিরিক্ত দামে ব্যবসায়ীরা লবণ বিক্রি করেছেন বলে অভিযোগ পাওয়া যায়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসির আরাফাত জানান, গতকাল সোমবার (১৮ নভেম্বর) সন্ধ্যার পর থেকেই হবিগঞ্জ শহরসহ আশেপাশের এলাকায় গুজব ছড়ানো হয় লবনের দাম বৃদ্ধির।

এ ঘটনায় লবণ মজুদের চেষ্টার অভিযোগে চৌধুরী বাজার এলাকা থেকে ৪জনকে আটক করে ২জনকে ১০দিনের কারাদণ্ড এবং ২জনকে অর্থদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

একই গুজব ছড়িয়ে পড়ে সুনামগঞ্জেও। এরপর জেলার অনেক জায়গায় লবণ বিক্রি বন্ধ করে দেন ব্যবসায়ীরা।

দাম বেশি রাখার অভিযোগে ছাতকে দুই ব্যবসায়ীকে ২০হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451