সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

রিকশায় ফেলে যাওয়া ২০ লাখ টাকা ফেরত পেলেন ব্যবসায়ী রাজীব প্রসাদ

অনলাইন ডেস্কঃ
  • আপডেট সময় শুক্রবার, ১৫ নভেম্বর, ২০১৯
  • ৩২৪ বার পড়া হয়েছে

রিকশায় ফেলে যাওয়া ২০ লাখ টাকার ব্যাগ ফিরে পেলেন সার ব্যবসায়ী রাজীব প্রসাদ (৩৫)। আজ শুক্রবার সকালে বগুড়া শহরের সাতমাথা এলাকায় এ ঘটনা ঘটে।

বেলা সাড়ে ১১টার দিকে বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা তাঁর কার্যালয়ে উদ্ধার হওয়া টাকার ব্যাগ আনুষ্ঠানিকভাবে ব্যবসায়ী রাজীব প্রসাদের হাতে তুলে দেন।

ব্যবসায়ী রাজীব প্রসাদ জানান, তিনি নন্দীগ্রামের রনবাঘা বাজারে সারের ব্যবসা করেন। বসবাস করেন বগুড়া শহরের জলেশ্বরীতলা এলাকায়। শুক্রবার সকাল সোয়া সাতটার দিকে জলেশ্বরীতলা কালীবাড়ি মোড় এলাকা থেকে একটি রিকশায় উঠে সাতমাথায় রাজশাহী রুটের বাস ধরার জন্য নামেন। তাঁর সঙ্গে ছিল তিনটি ব্যাগ। কিন্তু ভুলবশত এর মধ্যে ২০ লাখ টাকা ভর্তি ব্যাগটি তিনি রিকশায় ফেলে যান। ১০ মিনিট পর ব্যাগটির কথা মনে হলে তিনি সাতমাথা এলাকায় রিকশাচালককে খুঁজতে থাকেন। এ সময় তিনি দ্রুত বিষয়টি বগুড়া সদর থানা-পুলিশকে জানান।

নতুন রিকশা কেনার জন্য রিকশাচালক লাল মিয়াকে ৫০ হাজার টাকা দিয়েছেন ওই ব্যবসায়ী।  বদিউজ্জামান বলেন, সাতমাথা এলাকার সিসিটিভি ফুটেজ দেখে প্রথমে রিকশাচালককে শনাক্ত করে তাঁর ছবি উদ্ধার করা হয়। পরে অন্য রিকশাচালকদের সহযোগিতায় রিকশাচালক লাল মিয়াকে (৫৫) খুঁজে বের করা হয় বগুড়া শহরের স্টেডিয়াম সংলগ্ন এলাকা থেকে।
লাল মিয়া পুলিশকে জানান, তিনিও রিকশায় ফেলে যাওয়া টাকার মালিককে হন্যে হয়ে খুঁজছিলেন। টাকার ব্যাগটি তিনি বাড়িতে যত্ন করে রেখেছিলেন। পরে বাড়িতে রেখে আসা টাকার ব্যাগটি পুলিশকে ফেরত দেন। এ সময় লাল মিয়াকে সঙ্গে নিয়ে পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে ব্যবসায়ী রাজীব প্রসাদের কাছে পুরো টাকা বুঝিয়ে দেওয়া হয়।

ব্যবসায়ী রাজীব প্রসাদ বলেন, তিনি পুরো টাকা ফেরত পেয়েছেন। রিকশাচালকের সততায় মুগ্ধ হয়েছেন তিনি। লাল মিয়া ভাড়া রিকশা চালাতেন। তাঁর সততায় মুগ্ধ হয়ে তাঁকে নতুন একটি রিকশা কেনার জন্য ৫০ হাজার টাকা তাৎক্ষণিক দিয়েছেন রাজীব। তিনি জানান, পুলিশের তৎপরতা এবং রিকশাচালকের সততার কারণেই ফেলে যাওয়া এতগুলো টাকা ফেরত পাওয়া সম্ভব হয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451