বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

দীর্ঘ বন্ধের পর রবিবার খুলছে কুয়েট

অনলাইন ডেস্কঃ
  • আপডেট সময় শুক্রবার, ১৫ নভেম্বর, ২০১৯
  • ৪৩৯ বার পড়া হয়েছে

ফুলবল খেলা নিয়ে ছাত্র সংঘর্ষের জেরে বন্ধ থাকা খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)  আগামী রবিবার (১৭ নভেম্বর) থেকে খুলছে। তবে এ দিন থেকে পোস্ট গ্রাজুয়েটদের ক্লাস শুরু হলেও এক সপ্তাহ পরে ২৪ নভেম্বর শুরু হবে আন্ডার গ্রাজুয়েটদের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় রেজিস্টার জিএম শহিদুল ইসলাম স্মাররিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মনোজ কুমার মজুমদার কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেন।

রেজিস্টার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাধারণ ছাত্র-ছাত্রীদের শিক্ষার্থীদের কথা বিবেচনা করে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ৬৬তম সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয় খুলে দেয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ লক্ষে আগামী ২২ নভেম্বর হলগুলো খুলে দেওয়া হবে। শিক্ষার্থীদের হলে প্রবেশের সময় পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে। একই সাথে বিশ্ববিদ্যালয়ের সকল প্রকার সভা-সমাবেশ মিছিল সাময়িকভাবে স্থগিত ঘোষণা করা হয়েছে।

উল্লেখ্য, আন্তঃহল ফুটবল খেলাকে কেন্দ্র করে দুটি হলের শিক্ষার্থীদের সংঘর্ষের পর ১ নভেম্বর শুক্রবার গভীর রাতে কুয়েট অনিদিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

কা/


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451