বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন দুর্ঘটনায় সৌম্য সরকারের শোকবার্তা

অনলাইন ডেস্কঃ
  • আপডেট সময় মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০১৯
  • ৩৩৬ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ায়

গতরাতে ব্রাহ্মণবাড়িয়ায় ঘটে গেছে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। সিলেট থেকে চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস এবং চট্টগ্রাম থেকে ঢাকাগামী তূর্ণা নিশিথার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এখন পর্যন্ত ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। গোটা দেশ এই ঘটনায় শোকাহত।

ট্রেন দুর্ঘটনায় হতাহতদের জন্য শোক প্রকাশ করেছেন ভারতে টি-টোয়েন্টি সিরিজ খেলে ফেরা হার্ডহিটিং ওপেনার সৌম্য সরকার। সোশ্যাল সাইটে তিনি লিখেছেন, ‘ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন দুর্ঘটনায় নিহতদের আত্মার শান্তি কামনা করি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করি। ঈশ্বর সবাইকে শান্তিতে রাখুক নিরাপদে রাখুক। যারা আশেপাশে আছেন, আপনাদের নিকটস্থ হসপিটালে গিয়ে পারলে একটু সহযোগিতা করুন।’

এদিকে রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, তূর্ণা নিশীথার ধাক্কায় উদয়ন এক্সপ্রেসের মাঝের দুইটি বগি দুমড়ে মুচড়ে যায়। এসব বগির নীচে কেউ আটকে পড়ে আছে কিনা তার অনুসন্ধান চলছে। দুর্ঘটনার পর কয়েক ঘণ্টা ওই রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল। দুর্ঘটনাগ্রস্ত বগিগুলোকে সরিয়ে নেওয়ার পর ফের ট্রেন চলাচল শুরু হয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451