রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জয়পুরহাটে সংরক্ষিত নারী আসনে আলোচনার শীর্ষে নাজমা খানম রুপালি পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু                    কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী        ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মকর্তা ফরিদ মিয়া মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা

ময়মনসিংহ নগরের পাটগুদাম ব্রিজমোড়, রহস্যময় ব্যাগ থেকে যা বেরোল

অনলাইন ডেস্কঃ
  • আপডেট সময় সোমবার, ২১ অক্টোবর, ২০১৯
  • ৫৩৯ বার পড়া হয়েছে

ময়মনসিংহ নগরের পাটগুদাম ব্রিজমোড় বাস টার্মিনাল এলাকায় গতকাল রোববার বেলা ১১টার দিকে একটি লাল রঙের ব্যাগ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। ব্যাগটি নিতে কেউ না আসায় সন্ধ্যার দিকে পুলিশে খবর দেওয়া হয়। কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে ছুটে যান পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বোমা সন্দেহে কড়া নিরাপত্তায় রাতভর ব্যাগটি পাহারা দেয় পুলিশ। আজ সোমবার সকালে পুলিশের বোমা বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে যায়। ব্যাগ খুলে মানুষের হাত-পা কাটা মৃতদেহ পাওয়া যায়।

লাশটি পুরুষের। ময়মনসিংহের পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন আজ সকাল সাড়ে ৯টার দিকে প্রথম আলোকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।

পুলিশ জানায়, পাটগুদাম বাস টার্মিনাল এলাকার একজন ব্যবসায়ী গতকাল বেলা ১১টার দিকে লাল রঙের একটি ট্রলি ব্যাগ পড়ে থাকতে দেখেন। দিনভর ব্যাগটি পড়ে থাকার পর সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বিষয়টি পুলিশকে জানানো হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যাগটির ভেতর খুব ভারী কিছু আছে বলে সন্দেহ করে। পরে বোমা সন্দেহে ব্যাগটি ঘিরে রাখে পুলিশ। আজ সকালে পুলিশের বিশেষজ্ঞ দল ব্যাগটি খুলে দেখে, ভেতর চার স্তরে পলিথিন মোড়ানো কিছু রয়েছে । পলিথিন সরিয়ে হাত-পা কাটা একটি মৃতদেহ পাওয়া যায়, যা পুরুষের।

পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন বলেন, ‘আমাদের ধারণা, এটি খুব ঠান্ডা মাথার হত্যাকাণ্ড। পুলিশ এ ব্যাপারে তদন্ত শুরু করেছে।’

স্থানীয় বাসিন্দারা জানান, সকাল থেকে ব্যাগটিতে মাছি বসতে শুরু করে। এতে অনেকের সন্দেহ হয় ব্যাগটিতে মানুষের লাশ থাকতে পারে। পাটগুদাম বাস টার্মিনাল এলাকা ময়মনসিংহ নগরের ব্যস্ততম এলাকা। গতকাল সন্ধ্যা থেকে ব্যাগটি ঘিরে ছিল উৎসাহী মানুষের ভিড়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451