বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মৌসুমী আবারও শুভেচ্ছাদূত হলেন 

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ৯ অক্টোবর, ২০১৯
  • ৪১৮ বার পড়া হয়েছে

শিল্পী সমিতির নির্বাচন নিয়েই ব্যস্ত সময় কাটছে চিত্রনায়িকা মৌসুমীর। এবারের নির্বাচনে সভাপতি পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরই মধ্যে নতুন একটি কাজের খবর দিলেন তিনি।

অভিনয়ের পাশাপাশি সেবামূলক কাজেও অংশ নেন মৌসুমী। তার অনেকটা অর্থের বিনিময়ে, আবার কিছুকিছু কাজ থাকে বিনা পারিশ্রমিকে। কয়েকটি প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হিসেবেও কাজ করছেন এ নায়িকা।

জাতিসংঘের শিশু তহবিল সংস্থা ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসেবে কাজ করেছেন। হয়েছেন বিভিন্ন কোম্পানির বিশেষ পণ্যের শুভেচ্ছাদূত। এবার একটি চারতারকা হোটেলের শুভেচ্ছাদূত হিসে

বে কাজ করার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। পর্যটন শহর কক্সবাজার হিমছড়ি মেরিন ড্রাইভের পাশেই এ হোটেলের অবস্থান। নাম ‘বে-হিলস হোটেল’। সম্প্রতি হোটেলটির সঙ্গে মৌসুমীর আনুষ্ঠানিক চুক্তি হয়েছে। নির্দিষ্ট একটি সময় পর্যন্ত এ প্রতিষ্ঠানের বিজ্ঞাপনসহ প্রচারণার কাজ করবেন বলে জানিয়েছেন তিনি।

এ প্রসঙ্গে মৌসুমী বলেন, ‘শুধু বিজ্ঞাপনই নয়, প্রতিষ্ঠানটির কিছু সেবামূলক কাজেও অংশ নেব।’ এদিকে নির্বাচনের ব্যস্ততা প্রসঙ্গে এ অভিনেত্রী বলেন, ‘নির্বাচন নিয়ে নতুন করে কিছু বলার নেই। যা কিছু ঘটছে সেটা সবাই দেখছেন, শুনছেন। ভোটাররা আমার সঙ্গে আছেন। সবকিছু ঠিক থাকলে আমি জয়ী হব- এটাই আশা করছি।’


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451