শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

কাশ্মীর ইস্যুতে চীনা প্রেসিডেন্টের সঙ্গে ইমরান খানের বিশেষ বৈঠক

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ৯ অক্টোবর, ২০১৯
  • ৩৫৫ বার পড়া হয়েছে

কাশ্মীর পরিস্থিতি ও আঞ্চলিক নিরাপত্তা নিয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

বুধবার বেইজিংয়ে অনুষ্ঠিত এ বৈঠকে কাশ্মীরের নিরাপত্তা পরিস্থিতিসহ অন্যান্য দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে দ্য ডনের প্রতিবেদনে জানানো হয়েছে।

পাকিস্তান প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, চীনা প্রেসিডেন্ট বৈঠকের শুরুতে পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ কোরেশি, সেনাপ্রধান কামার জাভেদ বাজওয়াসহ অন্যান্য প্রতিনিধিদের সঙ্গে করমর্দন করেন।

জাতিসংঘের সদ্য সমাপ্ত সাধারণ অধিবেশনে কাশ্মীর ইস্যুতে সমর্থন দেয়ায় চীনের প্রতি কৃতজ্ঞতা জানান পাক প্রধানমন্ত্রী।

বৈঠকে ইমরান খানকে চীনের প্রেসিডেন্ট বলেন, তিনি কাশ্মীর পরিস্থিতির ওপর নজর রাখছেন আর পাকিস্তানের স্বার্থ সংশ্লিষ্ট যে কোনো বিষয়েই তার সরকার পাশে থাকবে।

ইমরানের সঙ্গে বৈঠকে কাশ্মীর সমস্যা দ্বিপক্ষীয় আলোচনার মধ্য দিয়ে সমাধানেরও পরমার্শ দিয়েছেন শি। তিনি বলেন, পরিস্থিতির ঠিক এবং ভুল দিকটি পরিস্কার। দু’পক্ষেরই শান্তিপূর্ণ আলোচনার মধ্য দিয়ে কাশ্মীর বিরোধ নিষ্পত্তি করা উচিত।

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর সংকট নিয়ে যখন ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরম আকার ধারণ করে তখন থেকেই চীন ইসলামাবাদের প্রতি সমর্থন দিয়ে আসছে। এ ছাড়া, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যে রুদ্ধদ্বার বৈঠক হয়েছে সেখানেও সমর্থন অব্যাহত রেখেছে বেইজিং।

গত ৫ আগস্ট ভারত কর্তৃক জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা (স্বায়ত্বশাসন) বাতিল নিয়ে পাকিস্তানের পাশাপাশি চীনের সঙ্গেও সীমানা বিতর্কে জড়িয়েছে ভারত সরকার।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451