বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

২০০৬ ও ২০০৮ ব্যাচের বন্ধুদের ১৩ বৎসর পূর্তি উৎসব পালিত

আফিফ পেয়ার, বিশেষ প্রতিনিধি.
  • আপডেট সময় রবিবার, ১৪ জুলাই, ২০১৯
  • ৫৪০ বার পড়া হয়েছে

বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২০০৬ সালে এসএসসি ও ২০০৮ সালে এইচএসসি পাসকৃত বন্ধুদের নিয়ে গতকাল (১২ জুলাই) ঢাকার কাছাকাছি সায়েরা গার্ডেনে পালিত হয়েছে এসএসসি ফলাফলের ১৩ বৎসর পূর্তি উৎসব। ০৬-০৮ ব্যাচের বন্ধু শেখ রিজভী আহমেদ, মার্জিয়া ও সৈকতের উপস্থাপনায় দিনব্যাপী মনোমুগ্ধকর উৎসব সকাল ১০:৩০ মিনিটে কেক কাটা ও জাতীয় সংঙ্গীত পাঠের মধ্যদিয়ে উদ্বোধন হয়। পরে একে একে বন্ধুদের অনুভূতি পেশ, খেলাধুলা ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনায় অনুষ্ঠানটি শেষ হয়। উৎসবে প্রায় তিন শতাধিক বন্ধু স্বতস্ফূর্ত অংশগ্রহণ করেন। সব বন্ধুদের একই রংয়ের টিশার্টে অনুষ্ঠানের নজরকাড়া সৌন্দর্য। অনুষ্ঠান বাস্তবায়নে অর্গানাইজার প্যানেলে নোমান রাসেল, মাসুম রহমান, আনোয়ার হোসেন, অনিক, তমা, তন্ময়, ইব্রাহীমসহ মোট ২৫ জনের টিম কাজ করেন। এছাড়া নাজিব বেগের ‘দুই চোর’ নাটক ও রিজভীর মন মাতানো কনসার্ট দর্শকদের মুগ্ধ করে। দীর্ঘ দিন ধরে ফেইসবুক গ্রুপ “এসএসসি’০৬ – এইচএসসি’০৮ স্টুডেন্টস অব বাংলাদেশ” এর মাধ্যমে পুরো বাংলাদেশের ব্যাচম্যাট বন্ধুরা সামাজিক ও মানবিক কাজে অংশ নিচ্ছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451