বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বন্যা কবলিত দুই’শতাধিক পরিবারের মধ্যে সুনামগঞ্জ জেলা পুলিশের শুকনো খাবার বিতরন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ১৩ জুলাই, ২০১৯
  • ৫৫৮ বার পড়া হয়েছে

 

সিলেট:
সুনামগঞ্জ জেলা পুলিশ সুপারের বিশেষ উদ্যোগে বন্যা কবলিত আরো
দুই’শতাধিক পরিবারের মধ্যে শুকনো খাবার বিতরন করা হয়।
শনিবার তাহিরপুরের ট্যাকেরঘাট চুনাপাথর খনি প্রকল্পের নির্বাহী
ম্যাজিষ্ট্রেট কার্যালয় ও থানা ভবনে পৃথকভাবে বন্যার্ত পরিবারগুলোর
মধ্যে এসব শুকনো খাবার বিতরণ করা হয়।

সুনামগঞ্জ পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খানের বিশেষ উদ্যোগে জেলা
পুলিশের আয়োজনে তাহিরপুর থানা ভবনে শনিবার দুপুরে শতাধিক
বর্ন্যাত পরিবারের হাতে শুকনো খাবারের ব্যাগ তুলে দেন থানার ওসি মো.
আতিকুর রহমান।এ সময় থানার এসআই আনোয়ার হোসেন ,এসআই দীপঙ্কর,এসআই
গোলাম মোস্তফা, আরিফ রব্বানী সহ পুশিশ সদস্যগণ উপস্থিত
ছিলেন।

অপরদিকে পুলিশ সুপারের বিশেষ উদ্যোগে ট্যাকেরঘাট চুনাপাথর খনি
প্রকল্পের নির্বাহী ম্যাজিষ্ট্রেট কার্যালয়ে শনিবার বিকেলে দুধের
আউটা, বালিয়াঘাট, সড়কপাড়া, বিন্নারবন্দ, নালেরবন্দ,পুটিয়া,
লেদারবন্দ, ট্যাকেরঘাট, লাকমা , লালঘাট, বাঁশতলা, গ্রামের শতাধিক
বন্যার্ত পরিবারের সদস্যদের হাতে শুকনো খাবারের ব্যাগ তুলে দেন
ট্যাকেরঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. কবির হোসেন।

এ সময় সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. রৌজ আলী,
বাংলাদেশ মফস¦ল সাংবাদিক ফোরাম (বিএমএস)’র কেন্দ্রীয় কমিটির
আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক দৈনিক যুগান্তরের ষ্টাফ রিপোর্টার, দি
বাংলাদেশ টুডে’র সুনামগঞ্জ প্রতিনিধি হাবিব সরোয়ার আজাদ,
যুগান্তর স্বজন সমাবেশ তাহিরপুর শাখার সভাপতি সাইফুল ইসলাম
সোহেল, সাংবাদিক রাজন চন্দ, সাংবাদিক আবুল কাসেম , এলাকার

সুশীল সমাজের নেতৃবৃন্ধ ,যুগান্তর স্বজন সমাবেশের সদস্য,
ট্যাকেরঘাট পুলিশ ফাঁড়ির সদস্যগণ প্রমুখ উপস্থিত ছিলেন।
বিতরনকৃত এসব শুকনো খাবারের মধ্যে রয়েছে, ২কেজি চাল, ২কেজি
চিড়া ,১কেজি ডাল,১কেজি গুড়,১ লিটার সয়াবিন তৈল।
উল্ল্যেখযে, এর পুর্বে সুনামগঞ্জ পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খান
জেলা পুলিশের মানবিক উদ্যোগে কয়েকদিনের টানা বর্ষণে পাহাড়ি
ঢলে বন্যা কবলিত হাওরতীরবর্তী ও সীমান্তজনপদের তাহিরপুরের বিভিন্ন
গ্রামে গ্রামে শুক্রবার দিনব্যাপী শুকনো খাবার বিতরন করেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451