বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

রামগঞ্জে ৫ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষনের অভিযোগে যুবক আট

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ১৩ জুলাই, ২০১৯
  • ৫৪৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্কঃ
লক্ষ্মীপুরের রামগঞ্জে ৫ম শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষনের অভিযোগে শুক্রবার রাতে রামগঞ্জ উপজেলার নোয়াপাড়া বাজারের একটি দোকান থেকে শোহরাব হোসেন (১৯) নামের এক যুবককে আটক করেছে রামগঞ্জ থানা পুলিশ। আটককৃত শোহরাব হোসেন নোয়াপাড়া গ্রামের পুরান বাড়ীর ইমাম হোসেনের ছেলে।এ ব্যপারে স্কুল ছাত্রীর মা লুৎফা বেগম শুক্রবার রাতে রামগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেছে।
মামলা সূত্রে ও ধর্ষিতা স্কুল ছাত্রীর মা লুৎফা বেগম জানান, বৃহস্পতিবার বৃষ্টির সময় নোয়াপাড়া পুরান বাড়ীর লোকজন বাড়ীর পাশ্ববর্তি নালায় মাছ ধরতে চলে যায়। কিছুক্ষণ পর নোয়াপাড়া পুরান বাড়ীর জাহাঙ্গীর আলমের মেয়ে স্থানীয় নোয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর শিক্ষার্থী (১২) মাছ ধরা দেখতে যাওয়ার সময় একই বাড়ীর চাচাতো ভাই সর্ম্পকৃত ধর্ষক শোহরাব হোসেন বাড়ীর পূর্ব পাশের ঘাটলায় পথরোধ করে মুখ ছেপে ধরে তাকে ধর্ষন করে। এসময় মেয়েটি কান্নাকাটি করলে শোহরাব হোসেন তার হাতের মুঠোয় ৫০টাকা দিয়ে কাউকে বলতে নিষেধ করে। সন্ধার কিছুক্ষণ আগে স্কুল ছাত্রীর মা লুৎফা বেগম ঘরে ফিরে আসলে ছাত্রী তার মাকে ঘটনাটি খুলে বলে। ছাত্রীর মা ঘটনাটি এলাকার কয়েকজন গণ্যমান্য লোকদের জানায়। তার স্থানীয় মীমাংশার জন্য চেষ্টা করে। ধর্ষিতার বাবা জাহাঙ্গীর আলম রামগঞ্জ থানা পুলিশে ঘটনাটি জানালে রামগঞ্জ থানা পুলিশের এস আই কাউসারুজ্জামান শুক্রবার রাতে লোকজনের সহযোগীতায় ধর্ষক শোহরাব হোসেনকে নোয়াপাড়া বাজারের একটি দোকান থেকে আটক করে।
রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ ( ওসি ) মোঃ আনোয়ার হোসেন জানান, আমরা অভিযোগের ভিত্তিতে এলাকায় অভিযান চালিয়ে ধর্ষক শোহরাব হোসেন আটক করেছি।
এ ব্যপারে ছাত্রীর মা লুৎফা বেগম রামগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেছেন। ধর্ষনের আলামত সংগ্রহে স্কুলছাত্রীকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে প্রেরন করা হবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451