শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

 রামগঞ্জে গ্যাস সিলেন্ডারের আগুনে বসতবাড়ি পুড়ে ছাই

এস এম আলী আজম,রামগঞ্জ প্রতিনিধি।
  • আপডেট সময় মঙ্গলবার, ২৫ জুন, ২০১৯
  • ৪৬৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি, রামগঞ্জ লক্ষীপুর :- লক্ষ্মীপুরের রামগঞ্জে ভাদুর ইউনিয়নের সমেষপুর গ্রামের হতদরিদ্র কৃষক বাবুল মিয়ার বসতঘরটি গ্যাস সিলেন্ডারের লিক থেকে আগুনের শুত্রপাত হয়ে পুড়ে ছাই হয়ে যায়। ঘটনাটি ঘটেছে রবিবার রাত ৯টায়। রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন ও ভাদুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হোসেন ভূইয়া ঘটনাস্থল পরিদর্শন করেন।

জানা যায়, বাবুল মিয়া রবিবার রাত ৯টার সময় বাজার থেকে গ্যাস সিলেন্ডার নিয়ে আসে। এ সময় তার স্ত্রী গ্যাসের ছুলায় সংযোগ দিতে গেলে ফাইপ লিক হয়ে গ্যাস বাহির হতে থাকে এবং পাশে থাকা বাতি থেকে আগুনে লেগে মূহূর্তের মধ্যে আগুনের লেলিহান চারদিকে ছড়িয়ে পড়ে। রামগঞ্জ ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন প্রায় ১ ঘন্টা প্রচেষ্টা আগুন নিয়ন্ত্রনে আনে।

বাবুল মিয়া জানান, নাগমুদ বাজারের একটি দোকান থেকে প্যাটোনেট কোম্পানীর একটি গ্যাস সিলেন্ডার এনে ঘরে রেখে যায়। কিছুক্ষন পর তার স্ত্রী ছুলায় গ্যাস সংযোগ দিতে গেলে সিলেন্ডারের মুখ দিয়ে গ্যাস বাহির হয়ে পাশে থাকা বাতি থেকে আগুন ধরে পুরো ঘর পুড়ে ছাই হয়ে যায়। গ্যাস সিলেন্ডারটি ছিল পুরানো। আগুনে প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়।

রামগঞ্জ ফায়ার সার্ভিস ভারপ্রাপ্ত ইনচার্জ মোঃ মফিজুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ১ ঘন্টা চেষ্টা করে আগুন আসে। গ্যাস সিলেন্ডার লিক হয়ে আগুনের সুত্রপাত হয়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451