বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

জোয়ারের পানিতে বেড়িবাঁধ ভেঙে ৩ গ্রাম প্লাবিত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ৩ মে, ২০১৯
  • ৪৬৮ বার পড়া হয়েছে

অনলাইন ডেক্স:

ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে জোয়ারের পানি বেড়ে যাওয়ায় পটুয়াখালীর মির্জাগঞ্জের মেন্দিয়াবাদ গ্রামের বিধ্বস্ত বেড়িবাঁধ দিয়ে পানি ঢুকে তিন গ্রাম প্লাবিত হয়েছে। এতে মৌসুমী ফসলের ব্যাপক ক্ষয়-ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।শুক্রবার দুপুরে বেড়িবাঁধটি ভেঙে উপজেলার দেউলী সুবিধখালী ইউনিয়নের মেন্দিয়াবাদ, চরখালী ও গোলখালী গ্রাম তলিয়ে যায়। খবর পেয়ে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল-জাকি আরটিভি অনলাইনকে বলেন, ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে শুক্রবার দুপুরের দিকে জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে কিছুটা বৃদ্ধি পায়। এতে জেলার মির্জাগঞ্জের মেন্দিয়াবাদ গ্রামের বিধ্বস্ত বেড়িবাঁধ দিয়ে প্রবলবেগে পানি ঢুকে পরে এবং মুহূর্তের মধ্যে তলিয়ে যায় মেন্দিয়াবাদ, চরখালী ও গোলখালী গ্রামের বিস্তীর্ণ জনপদ। এতে দিশেহারা হয়ে পড়েন ওই তিন গ্রামের কৃষকরা। তারা বিধ্বস্ত বেড়িবাঁধ দিয়ে পানি প্রবেশ বন্ধ করার আপ্রাণ চেষ্টা করেও শেষ রক্ষা করতে পারেননি।জেবি


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451