বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বরিশালে বৃষ্টিপাত, ঝড়ো হাওয়ায় উত্তাল নদী

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ৩ মে, ২০১৯
  • ৪৩৭ বার পড়া হয়েছে

অনলাইন ডেক্স:

ঘূর্ণিঝড় ‘ফণী’র প্রভাবে বরিশালে থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে। এ ছাড়া বাতাসের গতিবেগও বৃদ্ধি পেয়েছে। এদিকে ‘ফণী’র কারণে বরিশাল থেকে আজ শুক্রবারও কোনো লঞ্চ ছেড়ে যায়নি।

বরিশাল আবহাওয়া কার্যালয়ের পর্যবেক্ষক আবদুল হালিম মিয়া জানান, ভারত পেরিয়ে ঘূর্ণিঝড়টি বাংলাদেশের দিকে অগ্রসর হওয়ায় বাতাসের গতিবেগ কিছুটা বৃদ্ধি পেয়েছে। বৃষ্টিপাত হচ্ছে। তবে বৃষ্টিপাতের পরিমাণ এখনো নির্ধারণ করা হয়নি।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) বরিশাল কার্যালয়ের নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের উপপরিচালক আজমল হুদা মিঠু সরকার বলেন, ‘আবহাওয়া পরিস্থিতি ভালো না থাকায় লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই নির্দেশনা বলবৎ থাকবে।’

অন্যদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে বরিশালের নদীগুলোতে পানি বৃদ্ধি পেয়েছে। ‘ফণী’ মোকাবিলায় বরিশাল জেলা প্রশাসন, বিভাগীয় প্রশাসন ও সিটি করপোরেশনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান।

আজ সকাল ৯টার দিকে ভারতের ওডিশা রাজ্যের পুরি উপকূলে আঘাত হেনেছে অতিপ্রবল ঘূর্ণিঝড় ‘ফণী’। এর গতিবেগ ঘণ্টায় ২০০ কিলোমিটার। দুপুরের পর এটি ভারতের পশ্চিমবঙ্গের দিকে অগ্রসর হচ্ছে। পরে এটি বাংলাদেশের খুলনা ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আঘাত করবে।

তবে বাংলাদেশে আসার পর তার গতিবেগ অর্ধেক হয়ে যাবে বলে মন্তব্য করেছেন আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তারা। মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৭ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451