সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সাভারে এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নরওয়ের সাথে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক

ঝিনাইদহের চিনিকলে ৩৩ কোটি টাকার চিনি অবিক্রিত, বেতন-বোনাস নিয়ে শঙ্কিত ৬০০ মিল শ্রমিক !

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ২৭ আগস্ট, ২০১৬
  • ২৫৪ বার পড়া হয়েছে

ঝিনাইদহ প্রতিনিধিঃ

ঝিনাইদহের মোবারকগঞ্জ চিনিকলের উৎপাদিত দক্ষিণ পশ্চিমাঞ্চলের অন্যতম

ভারি শিল্প প্রতিষ্ঠানে প্রায় ৩৩ কোটি ১২ লাখ টাকার ৬,৯০০ মেট্রিকটন

চিনি অবিক্রিত অবস্থায় গুদামে পড়ে রয়েছে। চিনি বিক্রি না হওয়ায় চলতি

মাসের বেতন ও ঈদুল আযহার বোনাস পাওয়া নিয়ে শ্রমিক কর্মচারীদের

মধ্যে হতাশা দেখা দিয়েছে।

মোবারকগঞ্জ চিনিকল সুত্রে জানা যায়, ২০১৪-২০১৫ আখ মাড়াই মৌসুমে

চিনি উৎপাদন হয় ৪ হাজার দুইশত ৩৫ মেট্রিক টন। সর্বশেষ ২০১৫-২০১৬

মাড়াই মৌসুমে চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরে ৪ হাজার ১২০ মেট্রিক টন

তবে উৎপাদন করে করে ৪ হাজার একশত ২৫ মেট্রিক টন। গত দুই মাড়াই

মৌসুমে উৎপাদিত ৮ হাজার ৩শ ৫৯ মেট্রিক টন চিনির প্রায় সবই

অবিক্রিত রয়েছে। যার মূল্য প্রায় ৩৩ কোটি টাকা।

বাংলাদেশ চিনিকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি ও মোচিক

শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আতিয়ার রহমান জানান, দেশে অনেক

চাহিদা থাকলেও দেশের বাইরে থেকে চিনি আসায় বিক্রেতারা সেই চিনি

বিক্রি করছে। যার কারনে সুগার মিলের চিনি এখনো পড়ে রয়েছে। তিনি

আরো জানান, মোবারকগঞ্জ মিলের প্রায় ৬শত শ্রমিক কর্মচারীর আগষ্ট

মাসের বেতন ও ঈদ বোনাস বকেয়া রয়েছে।

মোবারকগঞ্জ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেন বিষয়টি

স্বীকার করে জানান, ৩৩ কোটি টাকার চিনি গুদামে পড়ে আছে এমন

প্রশ্নের জবাবে তিনি জানান, এটি হেড অফিসের সিদ্ধান্ত কবে সেটি

বিক্রি করা হবে তা এখনও ঠিক হয়নি।

উল্লেখ্য, ঝিনাইদহের এই মিলটি চালু হবার পর থেকে এ পর্যন্ত প্রায় ১৫০

কোটি টাকা দেনা রয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451