বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

চাঁদ দেখা কমিটির আজ জরুরি বৈঠক

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ১৩ এপ্রিল, ২০১৯
  • ৫৫২ বার পড়া হয়েছে

শাবান মাসের চাঁদ নিয়ে ‘জনমনে বিভ্রান্তি তৈরি হওয়ায়’ আজ শনিবার সকালে জরুরি সভায় বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি। ধর্ম প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি শেখ মো. আব্দুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠেয় ওই সভায় যারা গত ৬ এপ্রিল চাঁদ দেখেছেন বলে দাবি করেছেন তাদেরও থাকতে বলা হয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মুকাররম সভাকক্ষে এ সভা হবে বলে ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে।

গত শনিবার সন্ধ্যার পর জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় ২১ এপ্রিল রাতে শবেবরাত পালনের সিদ্ধান্ত হয়। ওই সভাশেষে ধর্ম প্রতিমন্ত্রী বলেছিলেন, এদিন সারা দেশের কোথাও শাবান মাসের চাঁদ দেখা যায়নি। তাই নিয়ম অনুযায়ী ১৪ শাবান রাত অর্থাৎ ২১ এপ্রিল রাতে শবেবরাত পালন করা হবে। তবে ‘মজলিসু রুইয়াতুল হিলাল’ নামের একটি সংগঠনের নেতারা বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে দাবি করেছেন, গত ৬ এপ্রিল খাগড়াছড়িতে শাবানের চাঁদ দেখা গেছে এবং সে বিষয়ে প্রশাসনকে অবহিত করা হলেও সে অনুযায়ী সিদ্ধান্ত হয়নি।

সংগঠনের সভাপতি আবুল বাশার মুহম্মদ রুহুল হাসান দাবি করেন, ৬ এপ্রিল খাগড়াছড়িতে চাঁদ দেখার পর অনেকে জেলা প্রশাসককে ফোনে জানিয়েছিলেন। তখন তিনি বলেছেন, চাঁদ দেখার ঘোষণা হয়ে গেছে, চুপ থাকেন।

এদিকে ধর্ম প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি শেখ মো. আব্দুল্লাহ গণমাধ্যমকে বলেন, ওই দিন সভায় দেশের সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, দেশের সব বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সব কার্যালয় এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান হতে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে সিদ্ধান্ত গৃহীত হয় যে, বাংলাদেশের আকাশে কোথাও শাবান মাসের চাঁদ দেখা যায়নি। সুতরাং যারা দাবি করছেন চাঁদ দেখা গেছে তারা মূলত বিভ্রান্তি ছড়াচ্ছেন। তাদের বলা হয়েছে চাঁদ দেখেছেন তার প্রমাণ দেখান। খাগড়াছড়ির জেলা প্রশাসকের সঙ্গে আমরা কথা বলেছি। তিনি কিছু জানেন না। সুতরাং বিভ্রান্তি সৃষ্টিকারীদের কথায় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত পরিবর্তন হবে না।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451