বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মালয়েশিয়ায় নিহত বাংলাদেশিদের লাশ ফিরছে আজ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ১২ এপ্রিল, ২০১৯
  • ৪১০ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

সব প্রক্রিয়া শেষ করে মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ বাংলাদেশির লাশ আজ শুক্রবার রাতে দেশে আসছে। মালয়েশিয়া এয়ারলাইনসের একটি ফ্লাইটে করে ওই পাঁচজনের লাশ পাঠানো হচ্ছে।

জানা যায়, বাংলাদেশ সময় আজ রাতে হযরত শাহজালাল বিমানবন্দরে পৌঁছাবে ওই ফ্লাইট। ওই পাঁচজন যে প্রতিষ্ঠানে কাজ করতেন, সেই ‘কিয়াস এইচডি এন বিএইচডি’ কোম্পানির পক্ষ থেকে চারজন কর্মকতাও ঢাকায় আসবেন বলেন দূতাবাস সূত্রে জানা গেছে।

নিহত পাঁচজনের মধ্যে দুজন চাঁদপুর, দুজন কুমিল্লা ও একজন নোয়াখালীর। তাঁরা হলেন—চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানার দেবীপুরের সোহেল (২৪) ও ফরিদগঞ্জ থানার চরভাগলের আলামিন (২৫), কুমিল্লা জেলার লাকসাম থানার দুরলবপুর গ্রামের মহিন (৩৭) ও দাউদকান্দি থানার হাসানপুর কলেজপাড়ার ঢাকাগাঁও গ্রামের রাজীব মুন্সি (২৭) এবং নোয়াখালী জেলার চাটখিল থানার নোয়াখোলা এলাকার গোলাম মোস্তফা।

এদিকে শ্রম কাউন্সিলর মো. জহিরুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় হতাহতদের ক্ষতিপূরণ আদায়ে সচেষ্ট রয়েছে দূতাবাস।

গত ৭ এপ্রিল মালয়েশিয়ায় রোববার রাত ১১টায় বাস খাদে পড়ে ঘটনাস্থলেই বাংলাদেশিসহ নয়জন নিহত হন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাসচালকসহ মারা যান আরো দুজন।

বাসটি শ্রমিকদের নিয়ে নীলাই, নেগরি সেম্বিলান থেকে এয়ারপোর্ট অভিমুখে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের মধ্যে নেপাল, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার নাগরিকও ছিলেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451