সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সরকারি কর্মকর্তাদের পরিবার নিয়ে গ্রামে থাকতে প্রধানমন্ত্রীর নির্দেশ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০১৯
  • ৩৬৭ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

প্রকল্প এলাকায় শুধু প্রকল্প পরিচালকরা (পিডি) নন, সরকারি কর্মকর্তারাও মাঠপর্যায়ে থাকতে চান না। তারা যাতে মাঠপর্যায়ে থাকেন, সে ব্যবস্থা করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা দিয়েছেন।

তিনি বলেন, পরিবার ঢাকায় থাকায় সরকারি কর্মকর্তারা গ্রামে থাকতে চান না। এ অবস্থায় তাদের মন পরিবারের কাছে পড়ে থাকে। ফলে তারা জনগণকে সঠিক সেবা দিতে পারেন না।

তিনি বলেন, কর্মকর্তারা যাতে পরিবার নিয়ে গ্রামের কর্মস্থলে থাকতে পারেন, সেজন্য পরিবেশ সৃষ্টি করতে হবে।

মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।

রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক বৈঠক পরবর্তী ব্রিফিংয়ে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেন, সরকারি কর্মকর্তাদেরও গ্রামে থাকা প্রয়োজন।

এ বিষয়টি ছাড়া আরও কয়েকটি নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। এগুলোর মধ্যে রয়েছে এখন থেকে যেসব সরকারি বিল্ডিং তৈরি হবে সেগুলো যেন খোলামেলা হয়। পর্যাপ্ত ফাঁকা স্থান বা বারান্দা থাকে। যাতে দর্শনার্থীরা সহজে হাঁটাচলা করতে পারেন এবং আগুন লাগলে দমকল কর্মীরা আটকেপড়াদের সহজে উদ্ধার করতে পারেন। পুকুর ভরাট করা যাবে না। প্রয়োজন হলে নতুন করে পুকুর খনন করতে হবে। যাতে আগুন লাগলে সেই পুকুর থেকে পানি ব্যবহার করা যায়।

পরিকল্পনামন্ত্রী আরও জানান, প্রধানমন্ত্রী বলেছেন, কোনো প্রকল্পের জন্য কৃষিজমি, গরিব ও বর্গাচাষিদের জমি নেয়া যাবে না। একান্তই জমি নিতে হলে জমির দাম তিনগুণ দেয়ার পাশাপাশি প্রকল্প শুরুর আগেই তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। এছাড়া প্রতিবছর নদীগুলো ড্রেজিং করারও নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451