বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

‘জলাবদ্ধতা এবার হবে কিন্তু আগের চেয়ে কম’

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ৮ এপ্রিল, ২০১৯
  • ৩০৩ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন বলেছেন, ‘জলাবদ্ধতা হয়তো এবারও হবে কিন্তু আগের তুলনায় কিছুটা হলেও কম হবে বলে আমরা আশাবাদ ব্যক্ত করছি।’

আজ সোমবার নগর ভবনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নবগঠিত ১৮টি ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলরদের সঙ্গে মতবিনিময়ের সময় এসব কথা বলেন মেয়র সাঈদ খোকন।

মেয়র বলেন, ‘এই এপ্রিল মাসের শেষ নাগাদ ড্রেনগুলোকে পরিষ্কার করতে সক্ষম হব। এ বছরও বেশ কয়েকটি জায়গায় জলাবদ্ধতা হওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। আমাদের এ কাজ চলমান থাকবে।’

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাথে যুক্ত হওয়া ১৮ টি ওয়ার্ডকে মডেল শহর বানানো হবে বলে জানান মেয়র সাঈদ খোকন। তবে এটি বাস্তবায়নে আমলাতন্ত্র বড় বাধা বলে উল্লেখ করেছেন তিনি।

সাঈদ খোকন বলেন, ‘গত ৮/৯ বছরের চেষ্টার পরও প্রশাসনিক বিন্যাস এখনো পূর্ণতা পায়নি।’ জনসংখ্যা যে তুলনায় বেড়েছে, সে তুলনায় সেবা সংস্থাগুলোর সক্ষমতা বাড়েনি বলেও দাবি করেন তিনি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451