মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

‘তুই আমার রানী’ কেমন চলছে?

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ৮ এপ্রিল, ২০১৯
  • ৪৬৮ বার পড়া হয়েছে
‘তুই আমার রানী’ কেমন চলছে?

বিনোদন ডেস্কঃ

কেমন চলছে সদ্য মুক্তি পাওয়া ‘তুই আমার রানী’ ছবিটি? যৌথ প্রযোজনার এই ছবিটি গত শুক্রবার সারা দেশে ৩২টি সিনেমা হলে মুক্তি পায়। ছবিতে অভিনয় করেছেন নায়িকা মিষ্টি জান্নাত। মিষ্টির বিপরীতে আছেন টালিউড অভিনেতা সূর্য। ছবিটি যৌথভাবে পরিচালনা করছেন বাংলাদেশের সজল আহম্মেদ ও কলকাতার পীযূষ সাহা।

অভিনয়ের পাশাপাশি ছবিটি প্রযোজনাও করেছেন মিষ্টি জান্নাত। ছবির ব্যবসা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন তিনি। মিষ্টি বলেন, ‘আমি প্রতিদিনই বিভিন্ন সিনেমা হলে ঘুরে দর্শকদের সঙ্গে কথা বলছি। সবাই ছবিটি পছন্দ করছেন। গত শুক্রবার দর্শক ছিল মোটামুটি। তবে শনি ও রোববার দর্শক বেড়েছে। আমাদের দেশে ছবির প্রচার কম হয়, যে কারণে অনেকেই জানেন না নতুন ছবি মুক্তি পেয়েছে।’

পরিচালক সজল আহম্মেদ বলেন, ‘আমরা ছবিটি মুক্তির দেওয়ার আগে চিন্তায় ছিলাম, কারণ এখন সিনেমা হলে দর্শক কমেছে। তবে গত তিন দিনে ছবি যে ব্যবসা করেছে, আমরা সন্তুষ্ট। ছবিটি দর্শক ও সিনেমা হল মালিকরা পছন্দ করেছেন। গত শুক্রবারে আমরা ৩২টি সিনেমা হলে ছবিটি মুক্তি দিয়েছি। আগামী শুক্রবার পহেলা বৈশাখ উপলক্ষে আরো বেশি সিনেমা হলে মুক্তি পাবে। এরই মধ্যে আগামী শুক্রবারের জন্য ছবিটি বুকিং করছেন সিনেমা হলের মালিকরা।’

মধুমিতা সিনেমা হলের দারোয়ান সাইফুল ইসলাম বলেন, ‘বেশ কিছুদিন ধরেই সিনেমা হলে নতুন ছবি মুক্তি পায়নি। যে কারণে দিনে দিনে দর্শক কমছে। যাঁরা নিয়মিত ছবি দেখেন, তাঁরা পুরোনো ছবি দেখে ফিরে গিয়েছেন এত দিন। যে কারণে শুক্রবার আমাদের সিনেমা হলে দর্শক ছিল ৩০ শতাংশের মতো। তবে শনি-রোববার দর্শক বেড়েছে। নিয়মিত ছবি মুক্তি পেলে ছবিটি আরো ভালো চলত।’

মিষ্টি ও সূর্য ছাড়াও ‘তুই আমার রানী’ ছবিতে অভিনয় করেছেন আবু হেনা রনি, সজল, রেবেকা, রউফ, রাজেশ শর্মা, সুপ্রিয় দত্ত, দুলাল সরকার, সুপ্রিয় দত্ত প্রমুখ। ছবিটি যৌথভাবে প্রযোজনা করছে বাংলাদেশের হ্যাভেন মাল্টিমিডিয়া ও কলকাতার প্রিন্স এন্টারটেইনমেন্ট।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451