মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আগুনে ঝলসে দেওয়া মাদ্রাসা ছাত্রী নুসরাত লাইফ সাপোর্টে

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ৮ এপ্রিল, ২০১৯
  • ৫১৩ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

পুড়িয়ে হত্যাচেষ্টায় দগ্ধ ফেনীর সোসাগাজীর মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফির অবস্থা সংকটাপন্ন। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টায় তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয় বলে জানিয়েছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন।

তিনি বলেন, মেয়েটির অবস্থা সংকটাপন্ন। সাড়ে ১১টার দিকে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। আমরা সর্বোচ্চ  চেষ্টা চালিয়ে যাচ্ছি।

এদিকে গত রাত সাড়ে ৮টার দিকে শিক্ষামন্ত্রী দীপু মনি হাসপাতালে রাফিকে দেখতে যান। তার চিকিৎসার খোঁজ-খবর নেন মন্ত্রী। এ সময় তিনি বলেন, এ ঘটনায় যারা দায়ী তাদের বিচার অবশ্যই হবে।

এদিকে, রাফির চিকিৎসায় রবিবার সকাল ১০টার দিকে বার্ন ইউনিটের অধ্যাপক ডা. রাইহানা আউয়াল সুমিকে প্রধান করে ৯ সদস্যের একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়। বোর্ডে আরো রয়েছেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের প্রতিষ্ঠাতা পরিচালক ও শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জাতীয় সমন্বয়ক অধ্যাপক সামন্ত লাল সেন, অধ্যাপক আবুল কালাম, অধ্যাপক নওয়াজেস খান, অধ্যাপক লুত্ফর কাদের, অধ্যাপক বিধান সরকার, অধ্যাপক মহিউদ্দিন, ডা. জাহাঙ্গীর আলম ও জহিরুল ইসলাম।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451