শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

বাংলা চলচ্চিত্রের প্রখ্যাত অভিনেতা টেলিসামাদ আর নেই

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ৬ এপ্রিল, ২০১৯
  • ৫১৬ বার পড়া হয়েছে
বাংলা চলচ্চিত্রের প্রখ্যাত অভিনেতা টেলিসামাদ আর নেই

অনলাইন ডেস্কঃ

বাংলা চলচ্চিত্রের প্রখ্যাত অভিনেতা টেলিসামাদ আর নেই।

আজ শনিবার দুপুর দেড়টার দিকে রাজধানীর বেসরকারি স্কয়ার হাসপাতালে গুণী এই অভিনেতা শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ শিল্পী সমিতির অফিস সহকারী জাকির হোসেন।

প্রায় এক বছর ধরেই শারীরিক নানা সমস্যা নিয়ে হাসপাতাল-বাসায় আসা-যাওয়া করছিলেন টেলিসামাদ। এর মধ্যে শরীরে অস্ত্রোপচারও করা হয়।

সবশেষ গত বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টায় হঠাৎ করেই আবারও অসুস্থ হয়ে পড়েন টেলি সামাদ। তার পরই তাঁকে রাজধানীর স্কয়ার হাসপাতালে আনা হয়। গতকাল শুক্রবার তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। এরপর তাঁকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আজ মারা গেলেন তিনি।

সত্তরের দশকের শুরুতে রূপালি পর্দায় পা রাখা টেলিসামাদ ছয় শতাধিক বাংলা চলচ্চিত্রে অভিনয় করেছেন। তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর।

১৯৪৫ সালের ৮ জানুয়ারি মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার নয়াগাঁও গ্রামে জন্মগ্রহণ করেন টেলিসামাদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের ছাত্র ছিলেন তিনি। ছবি আঁকার নেশার পাশাপাশি অভিনয়ের নেশাও ছিল তাঁর।

 

১৯৭৩ সালে ‘কার বউ’ চলচ্চিত্রের মাধ্যমে ঢালিউডে অভিষেক হয় তাঁর।  সাড়ে চার দশক ধরে ঢালিউডে কাজ করছেন তিনি। অনিমেষ আইচ পরিচালিত  ২০১৫ সালে  টেলিসামাদের সর্বশেষ ছবি ‘জিরো ডিগ্রি’ মুক্তি পায়।

টেলিসামাদের অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হলো- ‘রিকসাওয়ালার ছেলে’, ‘কুমারী মা’, ‘অশিক্ষিত’, ‘গোলাপী এখন ট্রেনে’, ‘মাটির ঘর’, ‘মায়ের হাতে বেহেস্তের চাবি’, ‘কাজের মানুষ’ ইত্যাদি। এরমধ্যে  ‘নয়নমণি’ ও ‘পায়ে চলার পথ’ ছবিতে  অভিনয়ের  কারণে ব্যাপক জনপ্রিয়তা পান।

পারিবারিকভাবে জানানো হয়েছে, দীর্ঘদিন ধরে হৃদরোগ, খাদ্যনালির সমস্যা, রক্তে প্লাটিনাম কমে যাওয়া, ডায়াবেটিসসহ নানা রোগে ভুগছিলেন টেলিসামাদ। ২০১৭ সালে যুক্তরাষ্ট্রে তাঁর হার্টে  বাইপাস সার্জারি করা হয়েছিল। এরপর  গত বছরের ২০ অক্টোবর তাঁর বাঁ পায়ের বৃদ্ধাঙ্গুলিতেও জরুরি অস্ত্রোপচার করা হয়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451