বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

‘বেঈমান’ বলে মোকাব্বিরকে বের করে দিলেন ড. কামাল

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ৫ এপ্রিল, ২০১৯
  • ৪৩৬ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে নিজের ইচ্ছায় সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন গণফোরামের মোকাব্বির খান। শপথ নেওয়ার বিষয়ে দলের সভাপতি ড. কামাল হোসেন অনুমতি দিয়েছেন বলেও প্রচার করেন তিনি।

সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর মোকাব্বির খান আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর মতিঝিলে ড. কামাল হোসেনের সঙ্গে দেখা করতে যান। কিন্তু তাঁকে ‘বেঈমান’ বলে নিজের চেম্বার থেকে বের করে দেন ড. কামাল হোসেন।

বৃহস্পতিবার বিকেলে ড. কামাল হোসেনের মতিঝিলের চেম্বারে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন গণফোরামের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম পথিক। তিনি বলেন, সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়া গণফোরাম থেকে নির্বাচিত মোকাব্বির খান বৃহস্পতিবার বিকেলে ড. কামাল হোসেনের চেম্বারে প্রবেশ করেন। এ সময় গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন উত্তেজিত হয়ে বলেন, ‘বেয়াদব, বেঈমান আমার অফিস থেকে বের হয়ে যাও। আর কখনো আমার অফিসে আসবা না।’

এ সময় ড. কামাল হোসেন তাঁর অফিসের কর্মচারীদের বলেন, ‘এই বিশ্বাসঘাতক বেঈমানকে কখনো আমার অফিসে ঢুকতে দিবা না।’

এ সময় উপস্থিত ছিলেন গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী, জাতীয় ঐক্য প্রক্রিয়ার কেন্দ্রীয় নেতা নুরুল হুদা মিলু চৌধুরী ও ঐক্যবদ্ধ ছাত্র সমাজের সাধারণ সম্পাদক মোহাম্মদ উল্লাহ মধু।

মিলু চৌধুরী বলেন, ‘মোকাব্বির খান এসে স্যারকে (কামাল হোসেন) সালাম দিতেই স্যার চরম রাগান্বিত হয়ে বলেন, আপনি এখান থেকে বেরিয়ে যান, গেট আউট, গেট আউট। আমার অফিস ও চেম্বার আপনার জন্য চিরতরে বন্ধ।-সুত্র,এনটিভি


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451