বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

চালকদের ডোপ টেস্টের আওতায় আনা হচ্ছে: মেয়র আতিকুল

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ৫ এপ্রিল, ২০১৯
  • ৩০১ বার পড়া হয়েছে
চালকদের ডোপ টেস্টের আওতায় আনা হচ্ছে: মেয়র আতিকুল

অনলাইন ডেস্কঃ

চালকদের আমরা ডোপ টেস্টের আওতায় নিয়ে আসছি। এই কাজটি করতে কিছুদিন সময় লাগবে। তবে চালকদের ডোপ টেস্টের আওতায় নিয়ে আসতে পারলে সড়কের শৃঙ্খলা অনেকটাই ফিরে আসবে। বললেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।আজ বৃহস্পতিবার ডিএনসিসির নগর ভবনে শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন তিনি।মেয়র বলেন, এরইমধ্যে চালকদের ডোপ টেস্ট (মাদক পরীক্ষা) বাধ্যতামূলক করার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। ডোপ টেস্ট ছাড়া কোনো চালক গাড়ি চালাতে পারবেন না। আমি দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের সঙ্গেও কথা বলব, বাস মালিক ও চালকদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।আতিকুল ইসলাম আরও বলেন, সড়কে শৃঙ্খলা ফেরাতে আমরা অনেকগুলো কাজ শুরু করেছি। এরমধ্যে লাল রং দিয়ে বাস স্টপেজ লেখা নিশ্চিত করা হবে। জেব্রা ক্রসিং ও পুশ বাটন ট্রাফিক সিগনাল ব্যবস্থা চালু করা হবে। শুধু জেব্রা ক্রসিং নয়; এর সঙ্গে ফ্লাশ লাইট সিস্টেম চালু হবে। এ ছাড়া প্রগতি সরণিকে মডেল সড়কে রূপান্তর করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।বৈঠকে শিক্ষার্থীদের পক্ষ থেকে কয়েকটি দাবি তুলে ধরা হয়। এরমধ্যে অন্যতম ছিল- বিআরটিএকে দালালমুক্ত করা, চুক্তিভিত্তিক গাড়ি চালানোর পরিবর্তে চালকদের বেতন কাঠামোর আওতায় আনা, বাস স্টপেজ, রোড সাইন সচল করা, গণপরিবহনের সংখ্যা বাড়ানো, ছাত্রছাত্রীদের অর্ধেক ভাড়া নিশ্চিত করা, হালকা যানবাহনের লাইসেন্স নিয়ে ভারি যানবাহন চালানো বন্ধ এবং ফুটওভার ব্রিজ না করে জেব্রা ক্রসিং ব্যবহারে জোর দেয়া।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451