শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন আশুলিয়ার বিএনপি নেতা হেলাল উদ্দিন দেশের জনপ্রিয় চিত্রনাট্যকার ও পরিচালক শফিক সাগর: সংগ্রাম থেকে সাফল্যের গল্প পরিবেশ মন্ত্রীর সঙ্গে সাউথ এশিয়া কো-অপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রামের মহাপরিচালকের সাক্ষাৎ আশুলিয়ায় গাঁজাসহ বিভিন্ন মাদক ব্যবসায় ফুলেফেঁপে উঠছে কারবারিরা লাখ লাখ টাকার মালিক আশুলিয়ায় কিশোর গ্যাং ও মাদক সন্ত্রাসীদের কাছে জিম্মি ব্যবসায়ীসহ সাধারণ মানুষ ডিবি পুলিশের পৃথক অভিযানে দুই ডাকাত ও কিশোর গ্যাংয়ের তিন সদস্যসহ ৫জন গ্রেফতার ঢাকা জেলার আশুলিয়ায় “জামগড়া পুলিশ ক্যাম্পের” শুভ উদ্বোধন আশুলিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মতবিনিময় সভা অনুষ্ঠিত! রাজবাড়ী থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় নিখোঁজ অর্ধশশতাধিক মানুষ! স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ: বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস

যাত্রাবাড়ী থানার ওসিসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে গণধর্ষণের মামলা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ৫ এপ্রিল, ২০১৯
  • ৩৬৭ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

অপহরণ ও ধর্ষণের অভিযোগে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী মিয়াসহ ১১ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার ৩ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জয়শ্রী সমাদ্দারের আদালতে মামলাটি দায়ের করেন এক নারী।

আসামিদের মধ্যে তিন পুলিশ সদস্য হলেন যাত্রাবাড়ী থানার ওসি কাজী ওয়াজেদ আলী মিয়া, উপপরিদর্শক (এসআই) আ স ম মাহমুদুল হাসান ও লাইজু।

বাকি আট আসামি হলেন মো. শফিকুল ইসলাম রনি, মো. সাগর, মো. শামীম, মো. আলাউদ্দিন দেলোয়ার হোসেন, মো. হানিফ, মো. স্বপন, বিলকিস আক্তার শিলা ও ফারজানা আক্তার শশি।

মামলার এজাহারে অপহরণ ও গণধর্ষণে সহযোগিতার অভিযোগ করা হয়েছে। তবে অভিযোগের বর্ণনায় ওসি ও দুই এসআইয়ের বিরুদ্ধে অপহরণ এবং গণধর্ষণের কোনো অভিযোগ নেই। তাদের বিরুদ্ধে মামলা না নিতে চাওয়ায় ধর্ষণে সহযোগিতার অভিযোগ আনা হয়েছে।

এজাহারে বলা হয়, ভিকটিম দুই সন্তানের মা ও তালাকপ্রাপ্ত হওয়ায় অভাবের কারণে কাজের সন্ধান করছিলেন। পূর্বপরিচিত শফিকুল গত ১২ মার্চ চাকরি দেওয়ার কথা বলে তাঁকে করাতিটোলায় ফারজানা ও বিলকিসের ফ্ল্যাটে নিয়ে যান। সেখানে তাদের সহযোগিতায় বাড়ির মালিকের ছেলে স্বপন তাঁকে ধর্ষণ করেন।

বাদী চিৎকার দিলে ফারজানা ও বিলকিস তাঁর গলায় বটি ঠেকিয়ে মেরে ফেলার এবং ধর্ষণের ভিডিও ছেড়ে দেওয়ার হুমকি দেন। পরে জীবন, বিপ্লব, হানিফ, সাগর ও আলাউদ্দিনসহ আরো ১০-১২ জন ইয়াবা সেবন করে বাদীকে ধর্ষণ করেন।

এ ঘটনায় বাদী যাত্রাবাড়ী থানায় গিয়ে মামলা করতে চাইলে পুলিশ মামলা নিতে অস্বীকার করে। এরপর এসআই লাইজু বাদীকে প্রস্তাব দেন যে এক লাখ টাকা ঘুষ দিলে ধর্ষণের মামলা হবে। না দিলে মিথ্যা মামলায় জড়ানো হবে।

পরে ঘুষের টাকা না দিতে পারায় গত ১৮ মার্চ বাদীকে যৌনকর্মী সাজিয়ে ফারজানা ও বিলকিসসহ আদালতে পাঠান ওসি ওয়াজেদ, এসআই মাহমুদুল হাসান ও লাইজু। এতে ধর্ষণের ঘটনা চাপা পড়ে যায়। যার বিচার চেয়ে বাদী ট্রাইব্যুনালে এ মামলাটি করেন।-সুত্র,এনটিভি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451