শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

শুক্রবার সিঙ্গাপুরের হাসপাতাল থেকে ছাড়া পাবেন কাদের

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ২ এপ্রিল, ২০১৯
  • ৪০৬ বার পড়া হয়েছে
শুক্রবার সিঙ্গাপুরের হাসপাতাল থেকে ছাড়া পাবেন কাদের

অনলাইন ডেস্কঃ

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে শুক্রবার ছাড়পত্র দেবে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতাল। সেখান থেকে তাকে একটি ভাড়া বাসায় নেয়া হবে। ওই বাসায় থেকেই আরও চিকিৎসা নেবেন কাদের। খবর ইউএনবির। মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছে, ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা বর্তমানে ভালো। তিনি এখন কেবিনে চিকিৎসা নিচ্ছেন। শুক্রবার তাকে একটি ভাড়া বাসায় নেয়া হবে। যেখান থেকে তিনি চিকিৎসা নেবেন।তিনি বলেন, ওবায়দুল কাদের চিকিৎসক ও তার আত্মীয়স্বজনদের সাথে স্বাভাবিকভাবে কথা বলতে পারছেন।প্রসঙ্গত, গত ৩ মার্চ সকালে শ্বাসকষ্ট নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) করোনারি কেয়ার ইউনিটে(সিসিইউ) ভর্তি হন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সেখানে এনজিওগ্রাম পরীক্ষা করার পর তার করোনারি ধমনীতে তিনটি ব্লক পান চিকিৎসকরা।উন্নত চিকিৎসার জন্য পরেরদিনই তাকে সিঙ্গাপুর নেয়া হয়। গত ২০ মার্চ মন্ত্রীর বাইপাস সার্জারি সম্পন্ন হয়।শারীরিক অবস্থার উন্নতি হলে গত ২৬ মার্চ ওবায়দুল কাদেরকে মাউন্ট এলিজাবেথ হাসপাতালের আইসিইউ থেকে কেবিনে নেয়া হয়।-সুত্র,

আরটিভি অনলাইন

প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451