শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

বিএসএমএমইউ’র চিকিৎসায় খালেদা জিয়া সন্তুষ্ট , বিএসএমএমইউ পরিচালক

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ২ এপ্রিল, ২০১৯
  • ৪৭৮ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে অনেকটা ভালো বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে মাহবুবুল হক। তিনি বলেছেন, তাকে প্রয়োজনীয় ওষুধ দেওয়া হচ্ছে। আশা করছি, দ্রুতই সুস্থ হয়ে উঠবেন তিনি।

আজ মঙ্গলবার বিকেল সোয়া ৩টার দিকে বিএসএমএমইউ কনফারেন্স রুমে খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি।

পরিচালক বলেন, গতকাল খালেদা জিয়াকে যে ওষুধ দেওয়া হয়েছে তিনি সেই ওষুধ খাচ্ছেন। আজকে ওনার জন্য গঠিত মেডিক্যাল বোর্ডের চিকিৎসকরা তার সঙ্গে দেখা করেছেন। তিনি হাসিমুখে চিকিৎসকদের সঙ্গে কথা বলেছেন। গতকালের চেয়ে আজ তার শারীরিক অবস্থা বেশ ভালো।

তিনি আরো বলেন, বর্তমান মেডিক্যাল বোর্ডের অন্তর্গত থেকে চিকিৎসায় তিনি সন্তুষ্টি প্রকাশ করেছেন। এর আগেরবার যখন এই হাসপাতালে ভর্তি হয়েছেন সেবারের তুলনায় এবার চিকিৎসা ভালো হচ্ছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ওনার হাতের জয়েন্টে আগে যে সমস্যা ছিল তা এখন দেখা যাচ্ছে না। উনি দুই হাত নাড়িয়ে কথা বলছেন।

ব্রিফিংয়ে খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ডের চিকিৎসক ও বিএসএমএমইউয়ের অতিরিক্ত পরিচালক নাজমুল করিম মানিক ও উপপরিচালক খুরশিদ আলম উপস্থিত ছিলেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451