শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

‘ খালেদা জিয়াকে আন্দোলনের মাধ্যমে শিগগিরই মুক্ত করা হবে’

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ২ এপ্রিল, ২০১৯
  • ৩১৩ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ঐক্যবদ্ধভাবে গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে আমাদের দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শিগগিরই মুক্ত করা হবে।

আজ মঙ্গলবার বিকেলে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন। দোয়া ও মিলাদ মাহফিলে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা ও জিয়া পরিবারের জন্য বিশেষভাবে মোনাজাত করা হয়।

মির্জা ফখরুল বলেন, চরম অসুস্থতার মধ্যে খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাকে সম্পূর্ণ মিথ্যা মামলায় অন্যায়ভাবে কারাবন্দি করা হয়েছে। কারাগারে তাকে সুচিকিৎসা দেওয়া হয়নি।

দলের অসুস্থ চেয়ারপারসনের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়ে ফখরুল ইসলাম আলমগীর বলেন, আপনারা দেখেছেন যখন আমাদের প্রিয় নেত্রীকে গতকাল হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল তিনি ভালোভাবে দাঁড়াতে পারছিলেন না। তাকে হুইল চেয়ারে করে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেও তিনি স্বস্তিতে ছিলেন না।

তিনি বলেন, আজকের এই মিলাদ মাহফিলে আমরা আল্লাহর কাছে দোয়া করি, সৃষ্টিকর্তা যেন দ্রুত উনাকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন। আমি দেশবাসীর কাছে দোয়া চাই, দেশবাসী যেন প্রাণভরে পরম করুণাময় আল্লাহর কাছে নেত্রীর আশু রোগমুক্তির জন্য দোয়া করেন।

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ বিভিন্ন পর্যায়ের শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451