বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আবারও নোয়াখালীর সুবর্ণচরে ভোট দেওয়াকে কেন্দ্র করে ধর্ষণের অভিযোগ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ১ এপ্রিল, ২০১৯
  • ৩৯৬ বার পড়া হয়েছে

নোয়াখালী:

ভোট দেওয়াকে কেন্দ্র করে নোয়াখালীর সুবর্ণচরে ধর্ষণের অভিযোগ উঠেছে। উপজেলা নির্বাচনে ভোট দেওয়াকে কেন্দ্র করে ওই নারী গণধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার বিকেলে এ ঘটনায় ইউসুফ মাঝি (৪৮) ও আবুল বাশার (৪৫) নামের দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নির্যাতিতা নারীর অভিযোগ, ৩১ মার্চ উপজেলা নির্বাচনে স্বামীকে নিয়ে ভোট দিতে যান তিনি। এর আগে চশমা প্রতীকের প্রার্থী তাজউদ্দিন বাবরের পক্ষে প্রচারণা চালান দুজনে। ভোট শেষে সন্ধ্যায় তিনি ও তাঁর স্বামী মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে তালা প্রতীকের প্রার্থীর সমর্থকরা তাদের মারধর করে। পরে পাশের একটি মৎস্য খামারে নিয়ে গিয়ে ওই নারীকে গণধর্ষণ করে অভিযুক্তরা। একপর্যায়ে তাঁর স্বামী ও নির্যাতিতা মহিলার চিৎকারে এলাকাবাসী গিয়ে তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার দীপক জ্যোতি খীসা নির্যাতিতাকে দেখতে গিয়ে সাংবাদিকদের বলেন, ‘বিষয়টি খতিয়ে দেখে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী ১২ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন। ইতিমধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।’


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451