রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

ধানমন্ডির আবাসিক ভবনের আগুন নিয়ন্ত্রণে

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ৩০ মার্চ, ২০১৯
  • ২৯৫ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ 

এবার রাজধানীর ধানমন্ডিতে একটি আবাসিক ভবনের দ্বিতীয় তলায় আগুন লেগেছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে কাজ করলে আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।শনিবার (৩০ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে ধানমন্ডির ১১/এ নম্বর সড়কের ৬৩ নম্বর বাসায় আগুনের সূত্রপাত বলে জানা গেছে।মোহাম্মদপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টেলিফোন অপারেটর ফায়ারম্যান মো. রোমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গেছে। আধাঘণ্টার মধ্যে আগুন নেভাতে সক্ষম হয়েছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।ঘটনাস্থলে যাওয়া ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মো. মাহফুজ জানান, কি কারণে আগুন লেগেছে সেটি এখনও জানা যায়নি। বাসার সামান্য কিছু আসবাবপত্র পুড়ে গেছে।ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল লতিফ আরটিভি অনলাইনকে বলেন, ১১/এ সড়কের ৬৬ নম্বর বাসায় আমরা আগুন লাগার খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিসকেও খবর দেওয়া হয়েছে। ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে এনেছে। তবে বড় কোনও ক্ষয়ক্ষতি হয়নি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451