শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মাশরাফির আগুনে পুড়ল গাজী গ্রুপ ক্রিকেটার্স

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ২৯ মার্চ, ২০১৯
  • ৩৩১ বার পড়া হয়েছে

বয়স প্রায় ৩৬ ছুঁইছুঁই, দাঁড়িয়ে আছেন ক্যারিয়ারের একেবারে প্রান্তসীমায়। তবুও কেন তাঁকে দেশসেরা পেসার বলা হয়, সেটা আবার দেখিয়ে দিলেন মাশরাফি বিন মুর্তজা। নিজের চেনা ছন্দে জ্বলে উঠলে মাশরাফি এখনও কতটা ভয়ংকর হতে পারেন, সেটা আজ হাড়ে হাড়ে টের পেয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। শুক্রবার ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ম্যাচে ম্যাশের আগুন ঝরানো বোলিংয়ে গাজী গ্রুপের বিপক্ষে ২৯ রানের জয় পেয়েছে আবাহনী লিমিটেড। অবিশ্বাস্য বোলিংয়ে ৪৬ রান দিয়ে ছয় উইকেট নিয়ে ম্যাচসেরা খেলোয়াড় হয়েছেন মাশরাফি।

বিকেএসপিতে টস হেরে প্রথমে ব্যাটিং করতে নামে আবাহনী। নির্ধারিত ৫০ ওভারে ছয় উইকেটে ২৮৬ রানের বিশাল স্কোর গড়ে ধানমন্ডির দলটি। দলের ব্যাটিং হিরো ওপেনার জহুরুল ইসলাম অমি ও অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত। ঠিক আগের ম্যাচটাতেই অল্পের জন্য সেঞ্চুরি মিস করেছিলেন জহুরুল। তবে আজ আর ভুল করেননি এবারের প্রিমিয়ার লিগের প্রথম সেঞ্চুরিয়ান। আবাহনীর হয়ে ওপেনিংয়ে নেমে ১৩৮ বলে ১৪টি চার ও দুটি ছক্কায় ১৩০ রান করেন এই ডানহাতি ব্যাটসম্যান। সঙ্গে অধিনায়ক মোসাদ্দেকের ৭৬ বলে ৭১ রানের ইনিংসে ভর করে বড় সংগ্রহ পেয়ে যায় আবাহনী।

রান তাড়া করতে নেমে ইনিংসের দ্বিতীয় বলেই ধাক্কা খায় গাজী গ্রুপ। শূন্য রানে মাশরাফির বলে সানজামুলকে ক্যাচ দিয়ে ফিরে যান রনি তালুকদার। কিছুক্ষণ পর আরেক ওপেনার মাইশুকুর রহমানকেও ফিরিয়ে দেন বাংলাদেশ ওয়ানডে দলের  অধিনায়ক। এরপর গাজীর হয়ে প্রায় একাই লড়াই করেন অধিনায়ক ইমরুল কায়েস। ১১৮ বলে ১৫টি চার ও পাঁচটি ছক্কায় ১২৬ রানের দুর্দান্ত ইনিংস খেলে মাশরাফির বলে আউট হন ইমরুল। দলের অন্যান্য ব্যাটসম্যানদের মধ্যে শামসুর রহমান শুভ ৩০ ও তৌহিদ তারেক ৩৯ রান করে চেষ্টা করলেও, গাজীর জয়ের জন্য তা যথেষ্ট ছিলনা।

টপঅর্ডারের তিন উইকেট তুলে নেওয়ার পর শেষদিকে দুর্দান্ত স্পেলে আরো তিনটি উইকেট ঝুলিতে ভরেন মাশরাফি। ২৯ রান দূরে থাকতে ৪৮.৪ ওভারে ২৫৭ রানে অলআউট হয়ে যায় ইমরুলের দল।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451