শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

বনানীতে অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা হবে : আইজিপি

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ২৯ মার্চ, ২০১৯
  • ৩৫৫ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক:

রাজধানীর বনানীর ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় দ্রুত মামলা করা হবে বলে জানিয়েছেন পু‌লিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

আজ শুক্রবার দুপুরে এফ আর টাওয়ার পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন আইজিপি। বার্তা সংস্থা ইউএনবি এ তথ্য দিয়েছে।

তিনি বলেন, ‘আমরা আশা করছি যে নিহতদের পরিবার মামলা করবে। তা না হলে রাষ্ট্র মামলা করবে।’

গতকাল বৃহস্পতিবার দুপুরে এ ২২ তলা ভবনটিতে আগুন লাগে। এ ঘটনায় এখন পর্যন্ত কারও নিখোঁজ থাকার কোনো তথ্য পুলিশ পায়নি বলে জানিয়েছে।

ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসেন জানিয়েছেন, ভবনটিতে ‘অগ্নিনির্বাপণের যন্ত্রপাতি ছিল অল্প’ সেগুলো ছিল ‘অব্যবহারযোগ্য’।

এ ঘটনাকে ‘হত্যাকাণ্ড’ হিসেবে উল্লেখ করে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম প্রতিশ্রুতি দিয়েছেন, ‘দায়ী ব্যক্তিরা যতই প্রভাবশালী হোক না কেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে, ফায়ার সার্ভিস এফ আর টাওয়ারের দায়িত্ব পুলিশের কাছে হস্তান্তর করেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয়ে মালিক পক্ষের প্রতিনিধিসহ আলাদা দল প্রতিটি তলায় তল্লাশি চালাবে।

আইজিপি জাবেদ পাটোয়ারী জানান, সন্ধ্যার মধ্যে তল্লাশি সম্পন্ন হবে।

বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) বিশেষজ্ঞরা এফ আর টাওয়ারের ফিটনেস পরীক্ষা করবেন। তাদের মূল্যালয়ের ভিত্তিতে ভবনটি পুনরায় খুলে দেওয়া বা বন্ধ করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451