সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সোনারগাঁয়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী মা-মেয়ে নিহত, বাবা আহত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ২২ মার্চ, ২০১৯
  • ২৬৯ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ 

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী মা ও মেয়ে নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলের চালক বাবা। বৃহস্পতিবার রাত ৮টায় উপজেলার মল্লিকেরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত ও নিহতরা স্থানীয় দড়িকান্দি এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

সোনারগাঁয়ের কাচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম আলী সরদার জানান, উপজেলার দড়িকান্দি এলাকার বাসিন্দা জসিম উদ্দন তাঁর স্ত্রী সানজিদা বেগম ও পাঁচ বছরের মেয়ে জান্নাতকে নিয়ে বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগড়াপাড়া চৌরাস্তা এলাকায় বেড়াতে যান। সন্ধ্যার পর মোটরসাইকেল চালিয়ে স্ত্রী ও মেয়েকে নিয়ে বাড়ি ফিরছিলেন। রাত ৮টার দিকে মল্লিকেরপাড়া এলাকায় একটি যাত্রীবাহী বাস অপর একটি বাসকে ওভারটেক করার সময় মাঝখানে থাকা মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই নিহত হন সানজিদা বেগম ও তাঁর শিশু কন্যা জান্নাত। আহত হন মোটরসাইকেলের চালক জসিমউদ্দিন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ এবং দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি উদ্ধার করে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451