সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

যা কিছু আছে তাই নিয়েই ঢাকাকে পরিষ্কার-পরিচ্ছন্ন করার আহ্বান

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ১৭ মার্চ, ২০১৯
  • ২৯৪ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক ঃ

১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধুর দেওয়া ভাষণ থেকে অনুপ্রাণিত হয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) যা কিছু আছে তাই নিয়েই ঢাকাকে পরিষ্কার-পরিচ্ছন্ন করার আহ্বান জানিয়েছেন মেয়র আতিকুল ইসলাম।

রোববার (১৭ মার্চ) রাজধানীর তেজগাঁওয়ে মেয়র আনিসুল হক সড়কে (তেজগাঁও ট্রাক স্ট্যান্ড) ঢাকা উত্তর অংশ জুড়ে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন ডিএনসিসি মেয়র।

জাতীয় শিশু দিবস এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকীর দিনকে কেন্দ্র করে এ কার্যক্রম উদ্বোধন করার আগে সংশ্লিষ্টদের উদ্দেশ্য করে আতিকুল ইসলাম বলেন, বঙ্গবন্ধু একাত্তরে বলেছিলেন, তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা কর। সেই কথায় অনুপ্রাণিত হয়ে আমি বলছি, তোমাদের যা কিছু আছে তাই নিয়ে ঢাকাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে নেমে পড়ো। আমাদের সম্পদ সীমিত। তার মধ্যেই কাজ করে যেতে হবে। প্রয়োজনে আমি আপনাদের সঙ্গে মিলে সড়ক পরিষ্কার করব, খাল খনন করব, ড্রেন পরিষ্কার করব। ঢাকার প্রতিটি ওয়ার্ড, সড়ক, দেয়াল ও আনাচে কানাচে পরিষ্কার করে ঢাকাকে সুন্দর করে তুলব।

পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম ডিএনসিসির প্রতিটি ওয়ার্ডে চলবে বলে জানিয়ে মেয়র বলেন, আমাকে অনেক ওয়ার্ড থেকে সংবর্ধনা দেওয়ার জন্য ডাকা হয়। আজ ২৪ নম্বর ওয়ার্ডে আমি এ কার্যক্রম শুরু করে গেলাম। কিন্তু আমি সেইসব ওয়ার্ডেই যাবো যেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম হবে; দেয়াল অংকন হবে। আমাকে ফুল দেওয়া লাগবে না।  ফুল নিয়ে আমি সময় নষ্ট করব না। ফুলের ভালোবাসা দিয়েন আর সেই ভালবাসা দিয়ে শহরকে সুন্দর করে তুলুন।

এসময় শহরকে সুন্দর করে গড়ে তুলতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে আতিকুল ইসলাম বলেন, আমরা বিদেশে গেলে যেখানে সেখানে ময়লা ফেলি না। গাড়ির ভেতর থেকে বাইরে জিনিসপত্র ফেলি না। কিন্তু নিজের দেশে ফেলি, কেন? যে দেশের মাটিতে বঙ্গবন্ধু, তার পরিবার শুয়ে আছে সেই মাটিতে কীভাবে আমরা ময়লা ফেলি?

পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের এ আনুষ্ঠানিক উদ্বোধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল হাই, ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শফিউল্লাহ শফিসহ ট্রাক চালক ও মালিক সমিতির নেতারা।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451