বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

চুপিসারে বিয়েটা সেরে ফেললেন সাব্বির রহমান

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ১৭ মার্চ, ২০১৯
  • ৩৩৪ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্কঃ 

বাংলাদেশসহ গোটা ক্রিকেটবিশ্বের নজর এখন নিউজিল্যান্ডের ভয়াবহ হামলার দিকে। হামলা থেকে বেঁচে যাওয়া বাংলাদেশ ক্রিকেট দলের ক্রিকেটাররা কেমন আছেন, কখন ফিরছেন, কী তাঁদের অবস্থা এসব নিয়েই দেশি-বিদেশি মিডিয়াগুলোর ব্যস্ততা। এসব ঘটনার মধ্যেই অনেকটা চুপিসারে বিয়ে করে ফেললেন জাতীয় দলের মারকুটে ব্যাটসম্যান সাব্বির রহমান। শনিবার রাতে আকদ সম্পন্ন হয়েছে সাব্বিরের।

সাব্বিরের পারিবারিক সূত্রে জানা গেছে, পরিবারের চাওয়াতেই তাঁর এই বিয়ে। তাঁর স্ত্রী অর্পা উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্রী। ঢাকার বাসায় দুই পক্ষের অল্প কয়েকজন আত্মীয়স্বজনের উপস্থিতিতে সম্পন্ন হয় আকদের আনুষ্ঠানিকতা। বিয়ে নিয়ে খুব বেশি কিছু বলেননি সাব্বির। অনুষ্ঠান করলে সবাইকে জানানোর কথা বলেন তিনি।

সাম্প্রতিককালে বিভিন্ন ইস্যুতে বিতর্কিত সাব্বির বেশ কিছুদিন নিষিদ্ধ থাকার পর নিউজিল্যান্ড সফর দিয়ে জাতীয় দলে ফিরে আসেন। সেখানে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে দুর্দান্ত সেঞ্চুরি করে ফর্মে ফেরার ইঙ্গিত দেন। মাঠে দলের অন্য ব্যাটসম্যানদের সঙ্গে জুটি গড়া সাব্বির এবার জীবনে চলার পথের জুটি খুঁজে নিলেন। জীবনসঙ্গীকে নিয়ে সুখী হওয়ার জন্য  সবার কাছে দোয়া চেয়েছেন জাতীয় দলের এই তারকা ব্যাটসম্যান।

সাব্বির রহমানের পিতা খাজা আহমেদ সংবাদমাধ্যমকে বলেন, ‘ছোট আয়োজনে বিয়ের কাজটা শেষ করে রাখলাম। অল্প কয়েকজন উপস্থিত ছিল। সবাইকে জানিয়ে পরে অনুষ্ঠান করব। সবাই ওদের দুজনের জন্য দোয়া করবেন।’

 

সুত্র,এন টিভি অনলাইন


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451