সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

শ্রীপুরে মাদ্রাসার ছাত্রকে বলাৎকারে চেষ্টায় ব্যর্থ হয়ে পিটিয়ে আহত, গ্রেফতার এক

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০১৯
  • ২৯৫ বার পড়া হয়েছে

 

টি.আই সানি গাজীপুরঃ
গাজীপুরের শ্রীপুরে মাদ্ররাসার এক ছাত্র (৯) কে বলাৎকার করতে ব্যর্থ হয়ে
পিটিয়ে আহত করেছে। ১১ মার্চ সোমবার বিকেলে উপজেলার সাইটালিয়া
গ্রামের সুটি পাড়া এলাকায় এঘটনা ঘটে।
এ ব্যাপারে শ্রীপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে ছাত্রের
নানী নিলুফা বেগম।
অভিযুক্ত যুবক একই এলাকার দুলাল মিয়ার ছেলে রাজীব মিয়া (২১)। অভিযুক্ত ওই
যুবককে রাতেই অভিযান চালিয়ে শ্রীপুর পৌর এলাকার কড়ইতলা তার নানীর
বাড়ি থেকে গ্রেফতার করেছে শ্রীপুর থানা পুলিশ।
নিলুফা বেগম জানান, আমার নাতিকে ময়না পাখির লোভ দেখিয়ে জঙ্গলের ভেতর
নিয়ে যায়। পরে জোরপূর্বক বলাৎকার করার চেষ্টা করে এতে বাঁধা দেওয়ায়
গাছের লাঠি দিয়ে সারা গায়ে এলোপাতাড়ি আঘাত করে। পরে তার ডাক
চিৎকার শুনে পথচারীরা উদ্ধার করে বাড়িতে খবর দেয়। এসময় অভিযুক্ত রাজীব দৌড়ে
পালিয়ে যায়।
স্থানীয় এলাকাবাসীরা জানান, এলাকার মাদক সেবীদের সাথে চলাফেরা করে
রাজিব। এবং নিয়মিত মাদক সেবন ও বিক্রয়ের সাথে জড়িত। এই ঘটনার কঠিন
বিচার দাবি করছি আমরা সবাই।
শ্রীপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল্লাহ্ধসঢ়; জানান, এর
আগেও একটি ধর্ষণ মামলার ওয়ারেন্টভুক্ত আসামী রাজিব। দীর্ঘদিন যাবৎ তাকে
পুলিশ খুঁজছে। ঘটনার পর পরই থাকে গোপন সংবাদের ভিত্তিতে তার নানীর
বাড়ি কড়ইতলা থেকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451