বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সুস্থ হচ্ছেন এইচ এম এরশাদ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৪ জানুয়ারী, ২০১৯
  • ৪৯১ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক :

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ সুস্থ হয়ে উঠছেন। বর্তমানে তিনি সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে আছেন।

এইচ এম এরশাদের একান্ত সচিব মেজর (অব.) খালেদ আখতার জানিয়েছেন, আজ বৃহস্পতিবার সকালের নাস্তা ও দুপুরের খাবার নিজ হাতে খেয়েছেন চেয়ারে বসেই। রুমে ও ব্যালকনিতে পায়চারিও করেছেন।

খালেদ আরো জানান, সময়মত ওষুধ খাচ্ছেন এইচ এম এরশাদ।

গত মঙ্গলবার এইচ এম এরশাদের ভাই ও জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম কাদের জানান, এইচ এম এরশাদের শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো। কয়েকদিনের মধ্যে তিনি শারীরিক দুর্বলতা কাটিয়ে উঠবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য  গত ২০ জানুয়ারি সিঙ্গাপুর যান এইচ এম এরশাদ। খালেদ আখতার ছাড়াও এরশাদের সঙ্গে আছেন তাঁর ছোট ভাই হুসেইন মোর্শেদ এবং মোর্শেদের স্ত্রী রুখসানা খান মোর্শেদ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451