রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৫ ফেব্রুয়ারি থেকে টঙ্গীতে বিশ্ব ইজতেমা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৪ জানুয়ারী, ২০১৯
  • ৩২৬ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক :

আগামী ১৫ থেকে ১৭ ফেব্রুয়ারি গাজীপুরের টঙ্গীতে তাবলিগ জামায়াতের বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। বিবদমান দুই পক্ষের সঙ্গে বৈঠক শেষে ইজতেমার এ তারিখের কথা সাংবাদিকদের জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ।

আজ বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে শুরু হয়ে সাড়ে ৪টা পর্যন্ত সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ে এ বৈঠক হয়। এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গতকাল বুধবার উভয়পক্ষ একত্রে ইজতেমা করার বিষয়ে সম্মত হয়।

আজ ধর্ম মন্ত্রণালয়ের বৈঠকে দুই পক্ষের দুজন করে চারজন প্রতিনিধি অংশ নেন। ধর্মমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহর সভাপতিত্ব অনুষ্ঠিত বৈঠকে ধর্ম সচিব ও প্রধানমন্ত্রীর সামরিক সচিবসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ বলেন, ‘ঐক্যবদ্ধভাবে ইজতেমা হবে। এর মধ্য দিয়ে দীর্ঘদিনের যে বিরোধ ছিল তার অবসান হলো। অন্য বিষয়গুলোও পর্যায়ক্রমে সমাধান হয়ে যাবে। উভয় পক্ষই সমাধানের বিষয়ে বেশ আন্তরিক ছিল। ধর্মীয় বিষয় নিয়ে বিরোধ কারোরই কাম্য ছিল না।

ধর্ম প্রতিমন্ত্রী জানান, দুই ধাপের পরিবর্তে এবারের বিশ্ব ইজতেমা এক ধাপে অনুষ্ঠিত হবে।

এর আগে গতকাল বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল জানান, তাবলিগ জামাতের দুপক্ষের বিবাদ মিটেছে। আগামী ফেব্রুয়ারিতে টঙ্গীতে দুপক্ষকে সাথে নিয়ে ইজতেমা করা হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, মাওলানা সাদ ইজতেমায় আসবেন না বলে সিদ্ধান্ত হয়েছে।

প্রসঙ্গত, গত ১১ থেকে ১৩ জানুয়ারি প্রথম এবং ১৮ থেকে ২০ জানুয়ারি দ্বিতীয় ধাপে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে ইজতেমা স্থগিত করা হয়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451