রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সরকার জনগণের রায়ের উপর শ্রদ্ধাশীল: প্রবাসী কল্যাণমন্ত্রী

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ১৫ জানুয়ারী, ২০১৯
  • ৪১১ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক :

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের হারানো গণতন্ত্র ফিরিয়ে এনে সুসংহত করেছেন। জনগণ যে রায় দিয়েছে, সরকার তার উপর শ্রদ্ধাশীল ও প্রতিশ্রুতিশীল। বললেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ইমরান আহমদ। মঙ্গলবার বিকালে জৈন্তাপুরে ইরা দেবীর মাঠে জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় তিনি এই কথা বলেন।ইমরান আহমদ বলেন, বাংলাদেশের মানুষ বুকের রক্ত দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিল। কিন্তু সামরিক শাসকরা সেই গণতন্ত্র হরণ করেছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের হারানো গণতন্ত্র ফিরিয়ে এনে সুসংহত করেছেন।ইমরান আহমদ বলেন, গেলো ৩০ ডিসেম্বর নির্বাচনে জনগণ উন্নত দেশ কামনায় শেখ হাসিনাকে ভোট দিয়ে নিরঙ্কুশভাবে বিজয়ী করেছে। বাংলার মানুষ শেখ হাসিনার ওপর আস্থা রেখে তাদের প্রত্যাশার কথা জানিয়েছে।জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কামাল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় উপস্থিত ছিলেন জৈন্তাপুর মুক্তিযোদ্ধা সংসদের প্রাক্তন কমান্ডার সিরাজুল হক, গোয়াইনঘাট কলেজের অধ্যক্ষ ফজলুল হক, জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম লিয়াকত আলী, যুগ্ম সম্পাদক ফয়েজ আহমদ বাবর, নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঞ্জুর এলাহী, পূজা উদযাপন পরিষদের নেতা নৃপেন্দ্র কুমার দাস।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451