বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নিজেই দায়িত্ব নেইনি : নাহিদ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ৭ জানুয়ারী, ২০১৯
  • ৪৬২ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক :

শিক্ষা মন্ত্রণালয় থেকে সদ্য বিদায়ী মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ‘নতুনদের জায়গা করে দিতে নিজেই দায়িত্ব নেইনি। প্রধানমন্ত্রী আমাকে অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছেন। আমি সততার সঙ্গে দায়িত্ব পালনে শতভাগ চেষ্টা করেছি।’

আজ সোমবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিদায় অনুষ্ঠানে এ কথা বলেন নুরুল ইসলাম নাহিদ।

শিক্ষামন্ত্রী বলেন, ‘আমার সময়েই শিক্ষার মান বিশ্বে একটা কাঙ্ক্ষিত মানে গিয়ে পৌঁছেছে। বছরের প্রথম দিনে ছাত্রছাত্রীদের হাতে বই পৌঁছে দিতে পেরেছি আমরা। এটা একটি অনন্য সাফল্য।’

আজ সোমবার বিকেলে বঙ্গভবনে নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠান হয়। নতুন মন্ত্রিসভায় স্থান হয়নি টানা দুই মেয়াদে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা নুরুল ইসলাম নাহিদের। তাঁর সঙ্গে পুরোনো মন্ত্রিসভার প্রভাবশালী বেশ কয়েকজন সদস্যসহ মোট ৩৬ জনের জায়গা হয়নি।

নুরুল ইসলাম নাহিদ আজ বেলা ১১টার দিকে সচিবালয়ে নিজ দপ্তরে আসেন। ১২টার দিকে তাঁকে বিদায়ী সংবর্ধনা দেন মন্ত্রণালয়ের কর্মকর্তারা-কর্মচারীরা। এরপর তিনি সাংবাদিকদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451