বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মন্ত্রিসভায় যাচ্ছে না জাপা, বিরোধীদলীয় নেতা এরশাদ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ৪ জানুয়ারী, ২০১৯
  • ৩৫৪ বার পড়া হয়েছে

একাদশ জাতীয় সংসদে জাতীয় পার্টি (জাপা) বিরোধী দলের ভূমিকা পালন করবে বলে দলটির চেয়ারম্যান এইচ এম এরশাদ সিদ্ধান্ত নিয়েছেন।

আজ শুক্রবার দলের প্রেস উইং থেকে এরশাদের স্বাক্ষর করা এক বিবৃতিতে আরো জানানো হয়েছে, দলীয় প্রধান হিসেবে এরশাদই হবেন দলের পার্লামেন্টারি পার্টির সভাপতি এবং বিরোধীদলীয় নেতা।

পাশাপাশি নিজের ভাই দলের কো-চেয়ারম্যান জি এম কাদেরকে বিরোধীদলীয় উপনেতার দায়িত্ব দিয়েছেন সাবেক এই রাষ্ট্রপতি।

বিবৃতিতে আরো বলা হয়, জাতীয় পার্টির কোনো সদস্য সরকারের মন্ত্রিসভায় অংশ নেবে না।

২০১৪ সালের নির্বাচনে বিজয়ী হয়ে জাতীয় পার্টি সংসদের প্রধান বিরোধী দলের আসনে বসার পাশাপাশি সরকারেও অংশ নেয়। বর্তমানে একজন মন্ত্রী ও দুজন প্রতিমন্ত্রী রয়েছেন সরকারে।

গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি ২২টি আসনে জয়ী হয়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451