বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

শেষ মুহূর্ত পর্যন্ত থাকতে চাই : ফখরুল

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৭ ডিসেম্বর, ২০১৮
  • ৪৫৮ বার পড়া হয়েছে

নির্বাচনের মাঠে ‘পরিবেশ না থাকলে’ও শেষ পর্যন্ত থাকতে চান বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হবে আজ বিকেলে জাতীয় ঐক্যফ্রন্টের সভায়।

বৃহস্পতিবার সকালে নিজ নির্বাচনী এলাকা ঠাকুরগাঁওয়ে জেলা শহরের তাঁতীপাড়ার বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন বিএনপির মহাসচিব।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘এখন নির্বাচনের কোনো পরিবেশই নেই। আমরা দেখলাম, কয়েক দিন ধরে শীর্ষ নেতাদের ওপর আক্রমণ হলো। আমরা দেখছি, সারা দেশে নির্বাচনের প্রার্থীদের ওপর হামলা হচ্ছে, আক্রমণ হচ্ছে। এবং সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে, রাষ্ট্রের সম্পূর্ণ প্রশ্রয়ে এই কাজগুলো হচ্ছে।’

সরকার সব প্রতিষ্ঠানকে ভেঙে দিচ্ছে কী জন্য—প্রশ্ন তোলেন বিএনপির মহাসচিব। তিনি বলেন, ‘আজকে এই নির্বাচনে প্রমাণিত হয়ে গেল, নিরপেক্ষ নির্বাচন ছাড়া কোনো নির্বাচন কখনই সুষ্ঠু হতে পারে না।’

‘আমরা নির্বাচনে শেষ মুহূর্ত পর্যন্ত থাকতে চাই’—এমনটা উল্লেখ করে বিএনপির মহাসচিব আরো বলেন, ‘এটা আমরা বলেছি বারবার। আমরা দেখাতে চাই যে, আওয়ামী লীগের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হতে পারে না। সেটা প্রমাণিত হচ্ছে। তবে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বিকেলে ঐক্যফ্রন্টের সভায়।’

 

 

 

 

সুত্র :এন টিভি


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451