শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

নির্বাচনে অংশ নিতে পারবেন জামায়াতের ২৫ নেতা : হাইকোর্ট

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৭ ডিসেম্বর, ২০১৮
  • ৪১০ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক :

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া জামায়াতে ইসলামীর ২৫ নেতাকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করার আবেদন নাকচ করেছেন হাইকোর্ট।

ওই ২৫ প্রার্থীর অংশগ্রহণে নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্ত কেন অবৈধ হবে না—এ মর্মে রুল জারি করেছেন হাইকোর্ট। তবে আদালত বলেছেন, অন্তর্বর্তীকালীন কোনো আদেশ না থাকায় তাঁরা নির্বাচন করতে পারবেন।

আজ বৃহস্পতিবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চে এ আদেশ দেন।

জামায়াতে ইসলামীর ২২ নেতা ধানের শীষ প্রতীকে এবং তিনজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে পারবেন বলে ইসির দেওয়া সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে গতকাল বুধবার রিট করেন ব্যারিস্টার তানিয়া আমীর। শুনানিতে তিনি অংশ নেন। এ ছাড়া জামায়াতে ইসলামীর ২৫ নেতার পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও আইনজীবী শিশির মনির।

ওই প্রার্থীদের কেউ পাস করলে গেজেট প্রকাশ না করতে রিটকারীর আবেদনও খারিজ করে দেন আদালত।

এদিকে, ওই ২৫ প্রার্থীর অংশগ্রহণে নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্ত কেন অবৈধ হবে না—এ মর্মে রুল জারি করেছেন হাইকোর্ট। রুলে প্রধান নির্বাচন কমিশন (সিইসি) কে এম নূরুল হুদা ও ইসি সচিব হেলালুদ্দীন আহমদকে বিবাদী করা হয়েছে। তাঁদের আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দেওয়ার নির্দেশ দেন আদালত।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451